লিঙ্গ পাল্টে ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২২, ১৬:০৯আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৬:১৯

ভারতের রাজস্থানের এক স্কুল শিক্ষিকা লিঙ্গ পরিবর্তন করে নিজের এক ছাত্রীকে বিয়ে করেছেন। ভারতপুরের শারীরিক শিক্ষার শিক্ষিকা মীরা এখন লিঙ্গ পাল্টে হয়েছেন আরভ কুন্তাল। রবিবার তিনি বিয়ে করেছেন কল্পনা ফৌজদার নামের ছাত্রীকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কল্পনার প্রেমে পড়েন মীরা। তাকে বিয়ে করার জন্য মীরা নিজের লিঙ্গ পাল্টে ফেলেছেন।

শারীরিক শিক্ষা ক্লাসে কল্পনার সঙ্গে পরিচয় হয় মীরার। রাজ্য পর্যায়ে কাবাডি খেলেন কল্পনা। জানুয়ারিতে তিনি দুবাইয়ে একটি আন্তর্জাতিক কাবাডিতে অংশগ্রহণ করতে পারেন।

লিঙ্গ পাল্টে পুরুষ হওয়া আরভ কুন্তাল সাংবাদিকদের বলেন, ভালোবাসায় সবকিছু করা যায়। তাই আমি লিঙ্গ পাল্টেছি।

আরভ কুন্তাল ও কল্পনা ফৌজদারের বিয়ে মেনে নিয়েছে তাদের পরিবার। ছবি: এএনআই

আরভ বলেছেন, স্কুলের মাঠে কল্পনার সঙ্গে মিথষ্ক্রিয়ার সময় তার প্রেমে পড়েন। তিনি সবসময় একজন ছেলে হতে চাইতেন।

তার কথায়, আমি মেয়ে হিসেবে জন্ম নিয়েছি কিন্তু সবসময় ছেলে হওয়ার কথা ভাবতাম। লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচারের কথা সবসময় মাথায় ঘুরত। ২০১৯ সালের ডিসেম্বরে আমার প্রথম অস্ত্রোপচার করি।

কল্পনা বলেছেন, দীর্ঘদিন ধরে আরভের প্রেমে পড়েছেন। আরভ অস্ত্রোপচার না করলেও তিনি তাকে বিয়ে করতেন। তিনি বলেন, ‘শুরু থেকেই আমি তাকে ভালোবাসি। অস্ত্রোপচার না করলেও আমি তাকে বিয়ে করতাম।’

কল্পনা ও আরভের বিয়ে ভারতে অপ্রচলিত ও বিরল ঘটনা। তাদের বাবা-মা এই বিয়ে মেনে নিয়েছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
যুক্তরাষ্ট্রের ওপর হামলা করবে না হুথিরা, দাবি ট্রাম্পের
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
সর্বশেষ খবর
এআইয়ের যে ভুল তথ্যে চীনের সঙ্গে প্রায় যুদ্ধেই জড়িয়ে পড়ছিল মার্কিন বাহিনী
এআইয়ের যে ভুল তথ্যে চীনের সঙ্গে প্রায় যুদ্ধেই জড়িয়ে পড়ছিল মার্কিন বাহিনী
অফিস হোক বা স্কুল, টিফিনে একঘেয়েমি কাটাতে বানান এই ৩ পদ
অফিস হোক বা স্কুল, টিফিনে একঘেয়েমি কাটাতে বানান এই ৩ পদ
জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’
জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’
সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম
সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের