খোদ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানি গুপ্তচর?

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২২, ১৩:১৬আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৩:১৬

ভারতে মাঝেমধ্যেই পাকিস্তানি গুপ্তচরের সন্ধান পাওয়ার কথা জানান দেশটির কর্মকর্তারা। কিন্তু তাই বলে খোদ পররাষ্ট্র মন্ত্রলায়েই এমন কাণ্ড? গোয়েন্দা সূত্র বলছে, মন্ত্রণালয়ের একজন গাড়ি চালক হানি ট্র্যাপের শিকার হয়েছেন। তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সামগ্রিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জি নিউজ।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জি নিউজের খবরে বলা হয়েছে, দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা চাকরি করেন, তাদের ওপর নজর রাখছিল একটি এজেন্সি।

আটক ব্যক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ড্রাইভার ছিলেন। এক পর্যায়ে তার কাজকর্মে সন্দেহ হয় এজেন্সির কর্মীদের। বিষয়টি জানানো হয় পুলিশকে। পরে দিল্লির জওহরলাল ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ, এক পাকিস্তানি তরুণীর সঙ্গে যোগাযোগ ছিল ওই ড্রাইভারের! সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কথা হতো দুজনের। শুধু তাই নয়, নারীসঙ্গের লোভ বা হানি ট্র্যাপের শিকার হয়েছেন অভিযুক্ত। তার বিরুদ্ধে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্যও পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে। এরইমধ্যে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা করা হয়েছে।

এর আগেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হানি ট্র্যাপের ফাঁদে পা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে ভারতের একাধিক সেনা জওয়ান। গত মাসেই পাকিস্তানি গুপ্তচরদের কাছে তথ্য পাচারের অভিযোগে রবিপ্রকাশ মীনা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। ওই ব্যক্তি দিল্লির সেনা ভবনে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন গোয়েন্দারা।

/এমপি/
সম্পর্কিত
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
সিন্ধু পানিচুক্তি বহাল রাখতে ভারতকে নির্দেশ দিলো সালিসি আদালত
সর্বশেষ খবর
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা