মেঘালয়ে বিধানসভার ভোট চলছে, ফল ঘোষণা ২ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৬

ভারতের মেঘালয় রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট চলছে। ৬০ আসনের মধ্যে সোমবার ৫৯ আসনে ভোট দিচ্ছেন ২১ লাখ ৬ হাজারের বেশি মানুষ।

এবারের নির্বাচনে ৫৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬৯ জন প্রার্থী। শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি ক্ষমতা ধরে রাখার জন্য লড়াই করবে, অন্যদিকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে।

প্রধান নির্বাচনি কর্মকর্তা এফ আর খারকংগর বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৩ হাজার ৪১৯টি বুথে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৬৪০টি ভোটকেন্দ্রকে ‘অরক্ষিত’ এবং ৩২৩টিকে ‘সঙ্কটজনক’ হিসেবে বিবেচনা করা হয়েছে।’

নির্বাচনে ৩৬৯ প্রার্থীর মধ্যে ৩৬ জনই নারী। কংগ্রেসের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত পাঁচ বছর ধরে ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দিচ্ছে এনপিপি। তাদের মূল লড়াই হবে সাবেক মিত্র বিজেপি, বিরোধী টিএমসি এবং অন্যান্য আঞ্চলিক দল যেমন ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি এবং পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের বিরুদ্ধে।

ক্ষমতাসীন এনপিপি ৫৬ আসনে প্রার্থী দিয়েছে। যেখানে কংগ্রেস এবং বিজেপি ৫৯টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। টিএমসি ৫৭টি আসনে প্রার্থী দিয়েছে।

আগামী ২ মার্চ নির্বাচনের ফল ঘোষণা করা হবে। সূত্র: এনডিটিভি 

/এসপি/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
আজ রায়োর বিপক্ষে জ্বলে উঠবেন ভিনি? 
আজ রায়োর বিপক্ষে জ্বলে উঠবেন ভিনি? 
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ