শাহরুখের বাড়িতে অনুপ্রবেশ, ২ যুবকের নামে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৩, ১১:২৮আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১২:০৪

সুপারস্টার শাহরুখ খানের বাংলো মান্নাতে অনুমতি ছাড়া ঢুকে পড়ায় দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মুম্বাই পুলিশ জানায়, বৃহস্পতিবার বাইরের দেয়াল টপকে মান্নাত প্রাঙ্গণে প্রবেশ করার পর নিরাপত্তারক্ষীরা তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, গুজরাট থেকে এসেছে তারা। ‘পাঠান’ তারকার সঙ্গে দেখা করতে চেয়েছিল ২০ থেকে ২২ বছর বয়সী দুই যুবক। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) অধীনে অনুপ্রবেশ এবং অন্যান্য প্রাসঙ্গিক অপরাধের একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

এদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। সিনেমটি বিশ্বজুড়ে ১০০০ কোটি রুপি আয় করেছে এ পর্যন্ত। অ্যাকশনে ভরপুর ছবিতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন।

শাহরুখ এখন তার আসন্ন ছবি ‘জওয়ান’ এবং ‘ডানকি’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের