ভারতের হিন্দু মন্দিরে মুসলিম বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ১৭:১৮আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৭:৪৩

ভারতে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছেন এক নবদম্পতি। তারা হিন্দু মন্দির প্রাঙ্গণে ইসলামিক বিয়ের রীতি অনুযায়ী গাঁটছড়া বেঁধেছেন। ঘটনাটি সিমলা জেলার রামপুরের।

বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত ঠাকুর সত্যনারায়ণ মন্দির চত্বরে এই বিয়ে হয়। মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজন একত্রিত হয়ে মন্দিরে মুসলিম দম্পতির বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন। একজন মৌলভী, একজন আইনজীবী এবং সাক্ষীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, মন্দির প্রাঙ্গণে বিয়ের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া। বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যালয় হচ্ছে এই সত্যনারায়ণ মন্দির কমপ্লেক্স।

ঠাকুর সত্যনারায়ণ টেম্পল ট্রাস্ট রামপুরের সাধারণ সম্পাদক বিনয় শর্মা বলেন, ‘বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসকে প্রায়ই মুসলিমবিরোধী বলে অভিযুক্ত করা হয়। কিন্তু দেখেন, এখানে এক মুসলিম দম্পতির বিয়ে হয়েছে। আসলে সনাতন ধর্ম সবসময় সবাইকে এক থাকার প্রেরণা দেয়।’

কনের বাবা মহেন্দ্র সিং মালিক বলেন, ‘মেয়ের বিয়ে হয়েছে রামপুরের সত্যনারায়ণ মন্দির কমপ্লেক্সে। স্থানীয়দের পাশাপাশি মন্দির ট্রাস্ট দারুণ সহযোগিতা করেছে।’

তিনি বলেন, ‘এর মাধ্যমে রামপুরবাসীর মধ্যে ভ্রাতৃত্বের বার্তা উদাহরণ সৃষ্টি করেছে।

মেয়ে ও মেয়ের স্বামী সিভিল ইঞ্জিনিয়ার জানিয়ে মালিক আরও বলেন, পারস্পরিক ভ্রাতৃত্ব যেন নষ্ট না হয়, সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে।’ সূত্র: এনডিটিভি 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের