ভারতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৩, ১৯:০৮আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৯:০৮

ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে মান্দালা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই পাইলট নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন লে. কর্নেল ভিভিবি রেড্ডি ও মেজর জয়ন্ত। এর আগে এই পাইলট নিখোঁজ বলে উল্লেখ করা হয়েছিল। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে হেলিকপ্টারটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ভারতীয় সেনাবাহিনী ও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের পাঁচটি তল্লাশী দল কাজ শুরু করে। মান্দালার পূর্ব দিকে একটি গ্রামে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

চপারটি সাঙ্গে গ্রাম থেকে উড্ডয়ন করেছিল এবং গন্তব্য ছিল আসামের মিসামারি।

পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন সেল-এর সুপার রোহিত রাজবির সিং জানান, ডিরাং গ্রামের বাসিন্দারা বিধ্বস্ত চপার পুড়তে দেখতে পেয়ে জেলোর কর্মকর্তাদের জানান। দুপুর সাড়ে ১২টার দিকেও এটি জ্বলছিল।

তিনি বলেছেন, ওই এলাকায় কোনও মোবাইল সংযোগ নেই এবং আবহাওয়া তীব্র কুয়াশাপূর্ণ। পাঁচ মিটারের বেশি দূরের কিছু দেখা যাচ্ছে না।

 

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান