পশ্চিমবঙ্গের বালুরঘাটে ২১টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ

রক্তিম দাশ, কলকাতা
১৯ মার্চ ২০২৩, ১৪:১৪আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৪:১৪

ভরতের পশ্চিমবঙ্গের উত্তরের জেলা দক্ষিণ দিনাজপুরের সীমান্ত থেকে ২১টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) বালুরঘাট থানার সানাপাড়া সীমান্ত এলাকা থেকে পাসপোর্টগুলো জব্দ করে বিএসএফ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই পাসপোর্টগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। পাসপোর্টের সঙ্গে ২৬ বোতল ফেন্সিডিলও উদ্ধার হয়েছে। 

উদ্ধারের পর বিএসএফ ওই বাজেয়াপ্ত পাসপোর্টগুলো বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। কী কারণে ওই পাসপোর্ট পাচার করা হচ্ছিল এবং কোথা থেকে তা আনা হয়েছিল, তা এখনও জানতে পারেনি বিএসএফ। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, ১৩৭ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা চিংগিশপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তে পাহারা দেওয়ার সময় একদল পাচারকারীকে তাড়া করে। সেসময় অভিযান চালিয়ে পাসপোর্ট ও ফেনসিডিলগুলো জব্দ করে। তবে কোনও পাচারকারীকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ।

/ইউএস/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের