বিয়ে উদযাপনে গুলি ছুড়ে পলাতক ভারতীয় কনে!

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৩, ০২:৩৬আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০২:৩৬

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এমন এক নারীর খোঁজে রয়েছে, যিনি তার বিয়েতে বন্দুকের গুলি ছুড়েছেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নববধূ তার স্বামীর পাশে বসে চার রাউন্ড গুলি ছুড়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পর নিখোঁজ নারীর বিরুদ্ধে মামলা করেছে তারা।

উত্তর ভারতের কিছু রাজ্যে বিয়ে উদযাপনের সময় বন্দুকের গুলি ছোড়ার রেওয়াজ আছে। এসব ঘটনায় প্রায়ই আহত, এমনকি দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনাও ঘটে।

ভারতীয় আইন অনুসারে, উদযাপনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের ফলে অন্যরা বিপদে পড়লে ওই  ব্যক্তির জেল, জরিমানা বা উভয়ই হতে পারে।

২০১৬ সালে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের একটি আদালত নির্দেশ দিয়েছিল যে পুলিশ অভিযোগ দায়ের করুক বা না করুক, উদযাপনের সময় গুলি চালানোর প্রতিটি ঘটনা তদন্ত করা উচিত।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ওই বিয়ের ভিডিওটি কনের এক আত্মীয় রেকর্ড করেন।ওই আত্মীয় এটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারের আশঙ্কায় কনে পালিয়ে গেছেন।

গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, নবদম্পতি খেলনার বন্দুক হাতে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম