তাপপ্রবাহে পুড়ছে পশ্চিমবঙ্গ, ধুঁকছে মানুষ

রক্তিম দাশ, কলকাতা
১৪ এপ্রিল ২০২৩, ১৫:৩৬আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৫:৩৮

রোদের তেজে পুড়ছে পশ্চিমবঙ্গ। কলকাতায় শুক্রবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। ৪১ ডিগ্রি সেলসিয়াসে ধুঁকছে বাঁকুড়া, বর্ধমান। 

সাত বছর পর গ্রীষ্মে এমন তাপমাত্রা দেখছে কলকাতাবাসী। ২০১৬ সালের ১ মে’র পর শুক্রবার প্রথমবারের মতো তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে পৌঁছায়। সোমবার পর্যন্ত এ ধারা অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী ১৭ তারিখ পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ১৭ তারিখ অর্থাৎ মঙ্গলবারের পর থেকে পরবর্তী দু’দিন পরিস্থিতির সামান্য পরিবর্তন হলেও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তাপপ্রবাহের কারণে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কমলা সতর্কতা জারি থাকবে। এখনও কোনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম। বঙ্গোপসাগর থেকে বাংলায় জলীয় বাষ্প ঢুকছে না। তার জেরেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে না।

তাপপ্রবাহে পুড়ছে পশ্চিমবঙ্গ, ধুঁকছে মানুষ

এবারে এমন অতিরিক্ত গরমের কারণে রাজ্য সরকার গরমের ছুটিও এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ২ মে থেকে গরমের ছুটিতে যাবে রাজ্যের সরকারি স্কুলগুলো।

‘লু’ থেকে রক্ষা পেতে বেশ কয়েকটি সতর্কতাও জারি করেছেন আবহাওয়াবিদরা। দুপুর ১২টার পর থেকে রাস্তায় বের হতে নিষেধ করা হয়েছে।

তাপপ্রবাহে পুড়ছে পশ্চিমবঙ্গ, ধুঁকছে মানুষ

এবার গরমটা যেন অন্য রকমের। শুকিয়ে যাচ্ছে ঠোঁট-হাত-পা। নাক জ্বালা করছে গরম হাওয়ায়। আবার অনেকেই বলছেন নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। বাইরের গরম হাওয়ায় শরীর জ্বালা করছে।

তবে গরম হলেও ঘামের রেশ পর্যন্ত নেই। এমন গরম আগে দেখেননি শহরবাসী। কলকাতার গরম সাধারণ ঘর্মাক্ত হয়। ঘাম বেশি হয়। তার জন্য অস্বস্তি বেশি থাকে। এই প্রথম এমন গরম দেখছেন শহরবাসী। এ রকম গরম বিহার-উত্তর প্রদেশে সচরাচর দেখা যায়। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়াতেও দেখা যায়। তবে কলকাতায় এই প্রথম।

/এসপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী