যাত্রীবাহী বাস খাদে, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩, ১৬:১৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৬:১৭

ভারতের পুনে থেকে মুম্বাই যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ২৭ জন। পুলিশের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৫ এপ্রিল) ভোরে মহারাষ্ট্রের রায়গড় জেলার মুম্বাই-পুনে হাইওয়ে থেকে ছিটকে খাদে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ঐতিহ্যবাহী একটি সঙ্গীত দলের সদস্যদের বহনকারী প্রাইভেট বাসটি পুনে থেকে মুম্বাই যাওয়ার পথে ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মহাসড়কের শিংরোবা মন্দিরের কাছে গিরিখাতে পড়ে যায়।

বাসটি মুম্বাইয়ের গোরেগাঁও থেকে ‘বাজি প্রভু বাদক গ্রুপ’ সদস্যদের নিয়ে যাচ্ছিল। যাত্রীরা পুনের পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে জানা গেছে। শনিবার রাত ১টার দিকে বাসটি ঘটনাস্থল ছেড়ে আসে।

রায়গড়ের পুলিশ সুপার (এসপি) সোমনাথ ঘার্জে জানান, আহত ও নিহতরা মুম্বাইয়ের সাইন, গোরেগাঁও এবং পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারের বাসিন্দা।

আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের বয়স গড়ে ১৮ থেকে ২৫ বছর। সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম