ভারতে আরও এক চিতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৩, ১৬:০৪আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৬:১৫

এক মাসের কম সময়ে ভারতের মধ্যপ্রদেশে মারা গেলো আরও একটি চিতাবাঘ। ৬ মাস বয়সী চিতার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বন কর্তৃপক্ষ। রবিবার (২৩ এপ্রিল) কুনো জাতীয় উদ্যানে চিতাটির মৃত্যু হয়। মৃত চিতার নাম উদয়।

ফেব্রুয়ারিতে দ. আফ্রিকা থেকে প্রথম দফায় যে ১২ চিতা ভারতে আনা হয়েছিল তার সদস্য ছিল উদয়। ১২টির মধ্যে ৭টি পুরুষ, ৫টি মাদি। গত বছর সেপ্টেম্বর এবং এ বছর ফেব্রুয়ারিতে দু’ দফায় নামিবিয়া ও দ. আফ্রিকা থেকে মোট ২০টি চিতা আনা হয়েছিল। গত মাসে কিডনি সংক্রমণের জেরে কুনো জাতীয় উদ্যানেই মারা যায় সাশা নামের একটি স্ত্রী চিতা।

বিশ্বে এখন প্রাকৃতিক পরিবেশে মাত্র ৭ হাজারের মতো চিতা টিকে আছে। প্রাকৃতিক সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউসিএন) বিলুপ্তির হুমকিতে থাকা প্রজাতিগুলোর যে তালিকা করেছে, তাতে চিতাকে বিপন্ন প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

১৯৪৭ সালে শেষ চিতাটির মৃত্যু হয় ভারতে। দেশটিতে ১৯৫২ সালে চিতাকে বিলুপ্ত প্রাণী ঘোষণা করা হয়েছিল। বছর তিনেক আগে আবারও ভারতকে চিতার বাসযোগ্য করে তোলার সিদ্ধান্ত নেয় সরকার।  সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
মার্কিন জাহাজে হামলা চালালে আরও ট্যাংকার ডুববে, ইরানকে রুবিওর হুঁশিয়ারি
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
১০০ ডলারের পথে তেলের দাম
সর্বশেষ খবর
মার্কিন জাহাজে হামলা চালালে আরও ট্যাংকার ডুববে, ইরানকে রুবিওর হুঁশিয়ারি
মার্কিন জাহাজে হামলা চালালে আরও ট্যাংকার ডুববে, ইরানকে রুবিওর হুঁশিয়ারি
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি