ছত্তিশগড়ে মাওবাদী হামলায় চালক ও ১০ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৩, ১৭:১৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৭:১৪

ভারতের ছত্তিশগড়ের বাস্তার জেলায় একটি মিনি ভ্যানে রাখা বোমা বিস্ফোরিত হয়ে গাড়িটির চালক ও দশ পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার এই বিস্ফোরণ ঘটে। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, নিহত পুলিশ সদস্যরা মাওবাদীবিরোধী একটি অভিযান থেকে ফিরছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

নিহত পুলিশ সদস্যরা ছত্তিশগড় পুলিশের বিশেষ শাখা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর সদস্য। মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মূলত স্থানীয় আদিবাসীদের প্রশিক্ষণ দিয়ে এই শাখাটি গড়ে তোলা হয়েছে।

বাস্তারে মাওবাদীদের বিরুদ্ধে একাধিক সফল অভিযান পরিচালনা করেছে ডিআরজি।

হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের সঙ্গে। সম্ভাব্য সব সহযোগিতার বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন।

চালক ও ১০ ডিআরজি সদস্য নিহতের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন ভুপেশ বাঘেল। তিনি বলেছেন, নকশালবিরোধী অভিযানে দান্তেওয়াদা এলাকায় ইম্প্রোভাইজড এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ১০ ডিআরজি জওয়ান ও তাদের চালকের নিহতের ঘটনা দুঃখজনক।

মাওবাদীরা ভারতে নকশাল বলেও পরিচিত। ছয় দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে তারা সশস্ত্র বিদ্রোহ করে আসছে। তাদের দাবি, তারা দরিদ্রদের পক্ষে লড়াই করছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে যারা বাদ পড়েছে।  

১৯৬৭ সাল থেকে ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ হুমকি হয়ে ওঠা মাওবাদীরা মধ্য ও পূর্ব ভারতের বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। প্রতিষ্ঠা করেছে তথাকথিত ‘রেড করিডোর’। ঘন জঙ্গলে অবস্থান নিয়ে নিজেদের অভিযান পরিচালনা করে মাওবাদীরা। তাদের হামলার লক্ষ্য ভারতের প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

/এএ/
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?