স্কার্ট পরে দিল্লিতে ঘুরে ভাইরাল দুই যুবক!

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২৩, ০৪:৩০আপডেট : ০১ মে ২০২৩, ০৪:৩০

সময়ের সঙ্গে ফ্যাশনের সংজ্ঞা বদলে যায়। এক সময়ে যে পোশাকে শুধু পুরুষদের দেখা যেতো, এখন তা অহরহ নারীদের পরিধান করতে দেখা যায়। তবে এর উল্টো বেপার ঘটলেই যেন চক্ষু চড়কগাছ হয় অনেকেরই। তাইতো দিল্লির মেট্রোতে স্কার্ট পরা দুই যুবককে নিয়ে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পোশাকের জন্য নির্ধারিত কোনও জেন্ডারে বিশ্বাস করেন না অনেকেই। মেয়েরা হরহামেশাই জিন্স, টি-শার্ট পরে ঘুরতেই অভ্যস্ত। এক সময় ভারতীয় উপমহাদেশে যেন চিন্তা করাই যেতো না। এখন টিপ, কানে দুল যেন ছেলেদের ফ্যাশনে পরিণত হচ্ছে ধীরে ধীরে। এবার দিল্লির মেট্রোতে স্কার্ট পরে দুই যুবক আরও একবার তা দেখিয়ে দিলেন।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুই যুবক খোশমেজাজে মেট্রো স্টেশনে ঢোকেন। তাদের পরনে টি-শার্ট, ডেনিম স্কার্ট এবং পায়ে স্নিকার্স। স্টেশন চত্বর এবং মেট্রোর ভেতরে তাদের কাণ্ড দেখতে থাকেন অনেকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কার্ট পরা এই দুই যুবকের ঘুরে বেড়ানোর একটি ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। নেটিজেনদের ইতিবাচক ও নেতিবাচক সব ধরনের মন্তব্যই রয়েছে ভিডিওর কমেন্টে।

একজন নেটিজেন মন্তব্য করেন, ‘এটি আরামদায়ক, আড়ম্বরপূর্ণ এবং ফ্যাশনেবল।’

গত মাসে মুম্বাইয়ের স্থানীয় ট্রেনে ক্যাটওয়াক করে ভাইরাল হন এক ব্যক্তি।

/এটি/এলকে/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ