ভারতের খালিস্তানপন্থি শীর্ষ নেতা কানাডায় খুন

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৩, ১২:০০ আপডেট : ২০ জুন ২০২৩, ১৬:৫১

কানাডায় থাকা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান হারদীপ সিং নিজ্জার গুলিতে নিহত হয়েছেন। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত সারে শহরে শিখদের ধর্মীয় উপাসনালয় ‘গুরুনানক সাহিব গুরুদুয়ারার’ পার্কিংয়ে মৃত অবস্থায় পাওয়া যায় এই মোস্ট ওয়ান্টেডকে।

স্থানীয় সময় সোমবার কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন হারদীপ সিংকে খুঁজছিল নিরাপত্তা বাহিনী। তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় স্থানীয় সময় সোমবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টায় দুই আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন হারদীপ।

তার বিরুদ্ধে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে। গত বছরের জুলাইয়ে মোদি সরকার তাকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়।

এই ভারতীয় খালিস্তানি নেতার বাড়ি পাঞ্জাব প্রদেশের জালান্দার জেলার ভার সিঙ্গাপুরা গ্রামে। ভারতের পাঞ্জাবের অন্যতম নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিখ সম্প্রদায়। যারা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র ‘খালিস্তানের’ দাবিতে আন্দোলন করে আসছে, যা ‘খালিস্তানি’ আন্দোলন নামে পরিচিত। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এই দলটিকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আসছে।

সূত্র: এনডিটিভি

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
৪,২১৮ কিমি অটোরিকশা সফর, শেষে সেটিকেই ব্রিটেনে নিয়ে গেলেন দম্পতি
ব্রিটিশ পুলিশের স্বেচ্ছাচারিতা ও মাত্রাতিরিক্ত আইন প্রয়োগে তীব্র অসন্তোষ চীনের
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
সর্বশেষ খবর
বাজারে সবজির ঘাটতি নেই, তবুও কমছে না দাম
বাজারে সবজির ঘাটতি নেই, তবুও কমছে না দাম
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
বাসায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার
বাসায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা