চট্টগ্রাম-আগরতলা বিমান পরিষেবা চালু শিগগিরই

রক্তিম দাশ, কলকাতা
০৫ আগস্ট ২০২৩, ১৫:২৫ আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৫:২৫

এবার আকাশপথে চট্টগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা। বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে আগেই সিদ্ধান্ত হয়েছিল। এবার আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান চালানো হবে বলেও ঠিক হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। 

এই বিমান পরিষেবাকে চূড়ান্ত আকার দিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব সচিবালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত রুটে বিমান চালানোর অনুমোদন দেয় ত্রিপুরার মন্ত্রিসভা।

বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলার বিমানবন্দরে উপযুক্ত পরিকাঠামোসহ অভিবাসন কেন্দ্র গড়ার নির্দেশ দেন। এ জন্য সেখানে অন্তত ১৭ নিরাপত্তারক্ষী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে কাজ শুরু করেছেন ত্রিপুরা পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন।

ত্রিপুরার মুখ্যসচিব জেকে সিনহা বলেন, ‘‌আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত আন্তর্জাতিক বিমান চালু করতে সব ধরনের উদ্যোগ নিয়ে কাজ করছে রাজ্যের পরিবহন দফতর। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার জন্য অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দফতরকে।’

/এসপি/
সম্পর্কিত
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
সর্বশেষ খবর
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত