মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আগে পার্লামেন্টে ফিরছেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ১৭:১৫আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৭:১৫

মানহানি মামলায় দুই বছরের কারাদণ্ড স্থগিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই পার্লামেন্ট সদস্যের পদ ফিরে পেয়েছেন ভারতের বিরোধীদল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলায় সুরাটের দায়রা আদালত রাহুলকে এই দণ্ড দিয়েছিল।

ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার সাজা স্থগিত করে। এর পরই রাহুলের লোকসভার সদস্য পদ ফিরিয়ে দেন স্পিকার ওম বিড়লা।

এদিকে মণিপুরে সহিংসতা এবং ধর্ষণ ইস্যুতে লোকসভায় মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব তুলবেন বিরোধীরা। ধারণা করা হচ্ছে, এদিন পার্লামেন্টে উপস্থিত হয়ে শক্ত ভূমিকা রাখবেন রাহুল গান্ধী।

কেরালার ওয়েনাড থেকে নির্বাচিত সংসদ সদস্য রাহুল গান্ধী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নিরব মোদি ও ললিত মোদির সঙ্গে নরেন্দ্র মোদির নামের মিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন রাহুল। তিনি বলেছিলেন, সব চোরের পদবি মোদি হয় কী করে?

বিষয়টি মানতে পারেননি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদি। তিনি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

চলতি বছরের মার্চে গুজরাটের আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেন। পরে তিনি সুপ্রিম কোর্টে সাজা স্থগিত চেয়ে আবেদন করেছিলেন।  

সূত্র: এনডিটিভি  

/এসপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে