৬ বছরের শিশুকে ‘হত্যার পর’ ধরা পড়লো চিতাটি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ১৩:১০আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৩:১৫

অবশেষে ধরা পড়লো অন্ধ্র প্রদেশের তিরুপতিতে আতঙ্ক ছড়ানো চিতাবাঘটি। বিখ্যাত তিরুমালা মন্দিরের কাছে ৬ বছরের এক শিশুকে হত্যার অভিযোগ রয়েছে এটির বিরুদ্ধে।

পুলিশ জানায়, চিতাটিকে ধরতে শনিবার রাত থেকেই প্রস্তুত ছিলেন তারা। পাঁচটি স্থানে চিতাবাঘের গতিবিধি নজরে রাখা হয়েছিল। পরে বন কর্মকর্তারা প্রাণীটিকে ধরার জন্য ফাঁদ পাতেন। ওই এলাকায় বসানো হয় অন্তত ১২টি ক্যামেরা।

চিতাটিকে ধরা পরও মন্দির এলাকায় আতঙ্ক কমছে না। মন্দির পরিদর্শনের সময় সন্তানদের প্রতি অতিরিক্ত খেয়াল থাকতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানাম (টিটিডি)। 

প্রশাসন জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী শিশুদের নিয়ে কেবল ভোর ৫টা থেকে দুপুর ২টার মন্দির দর্শন করতে পারবেন তীর্থযাত্রীরা। দু’চাকার গাড়ির চলাচলও সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমিত করা হয়েছে।

লক্ষিতা নামের ওই শিশুটি গত সপ্তাহে তার বাবা-মায়ের সঙ্গে পাহাড়ে চড়ার ফাঁকে জঙ্গলে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ তিরুপতির মন্দিরের কাছে একটি ঝোপের মধ্যে মেলে। শিশুটির শরীরে জখম পশুর আক্রমণের ইঙ্গিত দেয়।

গত জুনেও তিন বছর বয়সী এক শিশু ওই এলাকায় চিতাবাঘের আক্রমণের শিকার হয়েছিল। তবে সময় মতো তাকে উদ্ধার করা গিয়েছিল। ১৫০টি ক্যামেরা ব্যবহার করে চিতাটিকে ধরে অন্য জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল।

সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
সর্বশেষ খবর
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার