পশ্চিমবঙ্গে বাংলাদেশি তরুণীর বিকৃত মরদেহ উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪

বাংলাদেশের সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরের ওপারেই পশ্চিমবঙ্গের বসিরহাট। সীমান্তবর্তী এই এলাকায় শস্যক্ষেত থেকে গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাঁধা মরদেহটির গলা কাটা ছিল। মুখমণ্ডলের একপাশও পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরে বিকৃত এই মরদেহটির পরিচয় মেলে বাংলাদেশি। ঘটনার তিন দিনের মাথায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার সকালে বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামের একটি কাকরোল ক্ষেত থেকে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, নিহত তরুণী বাংলাদেশের বাসিন্দা। তার বাড়ি ঢাকার কাছে শ‍্যামপুরে। এই হত্যাকাণ্ডের পেছনে মূলত একটি দালালচক্রের হাত আছে।

ঘটনার তিন দিনের মাথায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নিছার আলি মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সংস্থাটি বলছে, ওই ব্যক্তি মানবপাচার চক্রের দালাল। তার বাড়ি ঘটনাস্থলের পাশে বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের নন্দীবাড়ি গ্রামে।

বসিরহাট জেলার পুলিশের পুলিশ সুপার জবি থমাস কে. জানিয়েছেন, ওই তরুণী ভারতে মুম্বাইয়ে দীর্ঘদিন ধরে বিউটি পার্লারে কাজ করতেন। সেখান থেকে তার উপার্জিত বেশ কিছু অর্থ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এতেই দালাল চক্রের খপ্পরে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, তার অর্থ হাতিয়ে নিতেই পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। মৃত তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। 

এই খুনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেটাও পুলিশ খতিয়ে দেখছে বলে জানান তিনি।

/ইউএস/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি