মহারাষ্ট্রের হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৩১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ১৩:০৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৩:৩৯

ভারতের মহারাষ্ট্রের নানন্দনে শঙ্কারাও চাভান সরকারি হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় মৃত্যু দাঁড়ালো ৩১ জনে। হঠাৎ মহারাষ্ট্রের হাসপাতালে এত মৃত্যু নিয়ে আলোচনায় দেশটির শীর্ষ মহলে।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় শঙ্করাও চ্যাভান সরকারি হাসপাতালে ৩১ জন রোগী মারা যান। যার মধ্যে ১৬ শিশু। আরও ৭১ জন রোগীর অবস্থা আশঙ্কজনক। তারা চিকিৎসকের নিবিড় পর্যবক্ষেণে রয়েছে।

কী কারণে এত মৃত্যু, তা স্পষ্ট হওয়া যাচ্ছে না। তবে অভিযোগ রয়েছে চিকিৎসকদের অবহেলা ও জরুরি ওষুধ সংকটে এই হাল।

যদিও হাসপাতালের ডিন চিকিৎসক শ্যামরাও ওয়াকোদে বিষয়টি মানতে নারাজ। তার দাবি, সঠিক চিকিৎসা দেওয়া সত্বেও রোগীদের বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে ১২ জন ছিলেন পূর্ণবয়স্ক। তাদের বিভিন্ন শারীরিক সমস্যা ছিল। বেশির ভাগ রোগী সাপে কাটার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ ঘটনায় খোঁজ নিতে নানেন্দ যাচ্ছেন মহারাষ্ট্রের চিকিৎসা শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ। এএনআইকে তিনি বলেছেন, আমি নান্দেদে যাচ্ছি। এমন হওয়া উচিত ছিল না। ওষুধ বা চিকিৎসকের কোনটাই ঘাটতি ছিল না। আমরা প্রতিটি মৃত্যুর তদন্ত করব; গাফিলতির প্রমাণ পেলে তার শাস্তি হবে।’

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি