পেট্রাপোল সীমান্তে ২৩টি স্বর্ণের বার জব্দ, গ্রেফতার ৪ বাংলাদেশি

রক্তিম দাশ, কলকাতা
১৫ অক্টোবর ২০২৩, ২০:১৬আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ২০:২১

বাংলাদেশ সীমান্ত থেকে ২৩টি স্বর্ণের বার, ৪টি স্বর্ণের ব্রেসলেট এবং ১টি স্বর্ণের আংটিসহ চার বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ আইসিপি পেট্রাপোলের ১৪৫ ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা এই স্বর্ণ জব্দ করে।

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, তিন কেজি ওজনের স্বর্ণসহ চার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৭৪২ রুপি। গ্রেফতারকৃতদের নাম- বেলাল হোসেন, মোহাম্মদ কবির, আজম খান ও জুবিদা খানম।

বিএসএফ জওয়ানরা জানিয়েছেন, তিনটি পৃথক ঘটনায় বাংলাদেশি যাত্রীদের তল্লাশি করার সময় মেটাল ডিটেক্টরে সন্দেহজনক বস্তু শনাক্ত হয়। তারপর বিএসএফ তাদের আটক করে এবং সোনার বারগুলো উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সবার বাড়ি বাংলাদেশে। স্বর্ণের বারগুলো কলকাতায় রসিদ খান নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দিয়ে তাদের বাংলাদেশ ফিরে যাওয়ার কথা ছিল।

শনিবার তাদের পেট্রাপোল থানার হাতে তুলে দেয় বিএসএফ।

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি