কলকাতায় ‘শিকড়ের সন্ধানে ভারত ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা

রক্তিম দাশ, কলকাতা
১৭ অক্টোবর ২০২৩, ২১:৪৫আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২১:৪৫

কলকাতা প্রেস ক্লাবে মঙ্গলবার ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (ভারত) আয়োজিত ‘শিকড়ের সন্ধানে ভারত ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের একাধিক বিদগ্ধ জন, শিক্ষাবিদ, শিল্পী, লেখক, আইনজীবী ও  সমাজকর্মী।

বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. গোপাল মিশ্র, কলকাতার যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ ড. পঙ্কজ রায়, চন্দননগর গভ. কলেজের অধ্যক্ষ ড. দেবাশীস সরকার , সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ড. পবিত্র দেবনাথ, আমেরিকাবাসী বাঙালি গবেষক-লেখক, ভারত ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে সম্পর্ক স্থাপনে নিযুক্ত সংগঠক কাঞ্চন ব্যানার্জী, আইনজীবী গোপাল মন্ডল, স্বাধীনতা সংগ্রামী শহিদ প্রফুল্ল চাকীর প্রপৌত্র সুব্রত চাকি, চিত্র পরিচালক সাধন তালুকদার, কবি মিলি দাস, সমাজকর্মী সুবীর রায় চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, উপস্থিত প্রায় সবাই সদ্য পুনর্গঠিত হওয়া এই সংগঠনের সদস্য ও পদাধিকারী। মাত্র দশ দিনের চেষ্টায় আশি জন বিশিষ্ট ব্যক্তি এই সংগঠনের সদস্য হয়েছেন এবং আগামী ছয় মাসে এই সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে বলে সভায় আশা ব্যক্ত করেন সংগঠন ও আলোচনা সভার সভাপতি কাজি মাসুম আখতার। তিনি প্রথমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেছেন, দুটি দেশের কূটনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক মিলনের মন্ত্রে এই সংগঠন সেতু হিসেবে এবং এই সংগঠনের বাংলাদেশে অবস্থিত পুনর্গঠিত পরিপূরক কমিটিকে নিয়ে দুই দেশের সরকারের মধ্যে বিভিন্ন ইস্যুতে গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা করতে চায়।

সভায় উপস্থিত ব্যক্তিরা তার বক্তব্যে সহমত পোষণ করেন। বক্তারা সেমিনারের টপিকের ওপর তাদের প্রাঞ্জল ও বুদ্ধিদীপ্ত বক্তব্য তুলে ধরেন। আলোচনায় বাংলাদেশ থেকে আগত ছাত্র ও রোগীদের কলকাতাসহ ভারতে যেসব সমস্যায় পড়তে হয়, তা নিরসনে এই সংগঠনকে ভূমিকা নিতে অনুরোধ জানানো হয়।

বক্তারা দুই দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকসহ সর্বক্ষেত্রে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এই সংগঠনকে ভূমিকা নিতে আহ্বান জানান।

সভাপতি আখতার ও সভার কনভেনর সুবীর রায়চৌধুরী ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের দুই দেশের সদস্য হওয়ার ন্যূনতম মানদণ্ড উল্লেখ করে বলেছেন, উভয় দেশের প্রতি সহজাত প্রীতি, সততা, শিক্ষা, সহিষ্ণুতা, সংস্কৃতিবোধ, ধর্মনিরপেক্ষতা, ত্যাগ ও তিতিক্ষা এই সংগঠনের সদস্য হওয়ার মূল শর্ত।

এই সংগঠনকে ব্যবহার করে কারও ব্যক্তি স্বার্থ, অসাধুতা বা ভণ্ডামি প্রকাশিত হলে সংগঠন থেকে সেই ব্যক্তিকে শুধু বহিষ্কার নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের