পেট্রাপোল সীমান্তে ৬০ লাখ রুপির স্বর্ণের গুঁড়া উদ্ধার

রক্তিম দাশ, কলকাতা
২১ নভেম্বর ২০২৩, ২৩:৩৭আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২৩:৪৬

ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৬০ লাখ রুপির স্বর্ণের গুঁড়া উদ্ধার করেছে বিএসএফ। গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে। রবিবার রাতে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্ত থেকে স্বর্ণের গুঁড়াসহ পামবাথুভালাপ্পিল সুলাইমান নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিএসএফ জানিয়েছে ওই পাচারকারী কেরালার ত্রিশুর জেলার বাসিন্দা।

বিএসএফ সূত্রের খবর, এদিন রাতে বাংলাদেশ থেকে ওই পাচারকারী ভারতে আসছিল। প্রতিদিনের মতো এদিনও বিএসএফ জওয়ানরা মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায়। তাতেই ধরা পড়ে তার অন্তর্বাসে কোনও কিছু লুকিয়া রাখা আছে। এরপর ক্যাম্পে নিয়ে গিয়ে সাদা প্লাস্টিকে মোড়া ৯৪৯ গ্রাম স্বর্ণের গুঁড়া উদ্ধার করে তারা। এগুলোর বাজার মূল্য প্রায় ৬০ লাখ রুপি। এই নিয়ে চলতি সপ্তাহে তিনজন পাচারকারীসহ প্রচুর স্বর্ণ উদ্ধার করেছে বিএসএফ। 

বিএসএফের জিজ্ঞাসাবাদে পাচারকারী জানিয়েছে, দুবাই থেকে বিমানে আসার সময় তার এক বন্ধু ওই প্যাকেটটি দিয়েছিল। এই কাজের জন্য তাকে ২০ হাজার রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওই বন্ধু। দুবাই থেকে বিমান করে ঢাকায় নেমে বাসে করে বেনাপোলে পৌঁছায় সে।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্মকর্তা এ কে আর্য বিএসএফ জওয়ানদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। স্বর্ণ চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য তাদের নজরে আসলে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার জন্য সীমান্তে বসবাসকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের