মণিপুরে দুই সশস্ত্র গোষ্ঠীর বন্দুকযুদ্ধে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৫

ভারতের মণিপুরে দুটি অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার এই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। জাতিগত সহিংসতায় অন্তত ১৮০ জন নিহতের সাত মাস এই ঘটনা ঘটলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাচ্ছে অনিচ্ছুক সিনিয়র ভারতীয় পুলিশ কর্মকর্তা ফোনে রয়টার্সকে বলেছেন, মরদেহের পাশে কোনও অস্ত্র পাওয়া যায়নি। সম্ভবত নিহতের পর অস্ত্রগুলো লুট করে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, নিহতদের বা সশস্ত্র গোষ্ঠীগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবরে বলা হয়েছে, মরদেহগুলোতে একাধিক গুলির চিহ্ন রয়েছে। রাজ্যের তেঙ্গনৌপাল জেলার একটি গ্রামে এগুলো পাওয়া গেছে। কর্মকর্তারা এখানে বড় ধরনের বন্দুকযুদ্ধের কথা বলেছিলেন।

তফশিলি উপজাতি (এসটি) মর্যাদা প্রশ্নে ৩ মে থেকে এই রাজ্যে কুকি-জো-চিন ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর অস্থিরতা ছড়িয়ে পড়ে। সহিংসতায় প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক মানুষ।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের