কেজরিওয়ালের কাছে ‘বিধায়ক কেনা’র প্রস্তাবের পক্ষে প্রমাণ চাইলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৯

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তার অভিযোগের পক্ষে প্রমাণপত্র জমা দিতে বললো পুলিশ। রবিবার (৪ ফেব্রুয়ারি) মুখ্যমন্ত্রীকে সোমবারের মধ্যে প্রমাণপত্র দাখিল করতে বলেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

গত মাসে কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, তার দল আম আদমি পার্টির (এএপি) বিধায়কদের অর্থের বিনিময়ে কিনে নিতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি-বিজেপি। তার দলের ৭ বিধায়ককে কিনতে প্রত্যেককে ২৫ কোটি রুপির টোপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি।     

মুখ্যমন্ত্রীর এই দাবির বিরুদ্ধেই দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগ দায়ের করে বিজেপি। দলটি জানিয়েছে, কেজরিওয়াল মিথ্যা অভিযোগ করেছেন। এবার তার সেই মিথ্যা ফাঁস করা হবে। 

ওই মামলার নোটিশ দিতেই শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। কিন্তু সেই সময় তার বাড়িতে উপস্থিত কেউই সেই নোটিশ গ্রহণ করেননি। পরে শনিবার সকালে আবারও তার বাসায় যায় পুলিশ। একই অভিযোগে মন্ত্রী অতীশিকেও নোটিশ দেওয়া হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের