ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ২০:০৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২০:০৫

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামীকাল শুক্রবার (২৬ এপ্রিল)। এদিন দেশটির ১৩টি রাজ্য ও ৮৮টি লোকসভা আসনে ভোট হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে,শুক্রবার দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোটগ্রহণ হচ্ছে দক্ষিণী রাজ্য কেরালায়। রাজ্যটির ২০টি লোকসভা আসনের সবকটিতেই ভোটগ্রহণ হবে এদিন। পাশাপাশি কর্নাটকের ১৪, রাজস্থানের ১৩, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের আটটি করে এবং বিহার ও আসামের পাঁচটি এবং পশ্চিমবঙ্গের তিনটি আসন-দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট হবে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের একটি করে লোকসভা আসনেও ভোটগ্রহণ হবে।

স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট উপলক্ষ্যে এরই মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জামাদি। কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

দ্বিতীয় দফায় ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, ওম বিড়লা, হেমা মালিনী, অরুণ গোভিলসহ একাধিক হেভিওয়েট প্রার্থী। এই দফায় মোট ১ হাজার ২০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামীকালের ভোটে পুরো দেশের নজর থাকবে কেরালার ওয়ানড়ে কেন্দ্রের দিকে। এবার সেখানে সিপিআই নেতা অ্যানি রাজা ও বিজেপির কে সুরেন্দ্রনের বিরুদ্ধে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগেরবার এ আসন থেকে প্রায় পৌনে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল।

গত লোকসভা নির্বাচনে ২০ আসনের রাজ্যটিতে বিজেপি কোন আসন পায়নি। একইভাবে ২০২১ সালের রাজ্যটির বিধানসভা ভোটেও বিজেপির ঝুলিতে যায়নি ১৪০ আসনের একটিও। কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে স্বাধীনতার পর কখনও বিজেপি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়নি।

এবারে ভারতে লোকসভা নির্বাচন হচ্ছে সাত দফায়। প্রথম দফার ভোট শেষ হয় ১৯ এপ্রিল।এরপর তৃতীয় দফায় ভোট হবে ৭ মে।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম