কাশ্মিরে পরাজয় মেনে নিলেন ওমর আব্দুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৫:৪৯আপডেট : ০৪ জুন ২০২৪, ১৭:২৫

জম্মু-কাশ্মিরভিত্তিক ন্যাশনাল কনফারেন্সের (এনসি) ভাইস-প্রেসিডেন্ট ওমর আব্দুল্লাহ লোকসভা নির্বাচনে নিজের আসনে পরাজয় মেনে নিয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা অব্যাহত থাকলেও তিনি এই ঘোষণা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বারামুল্লা লোকসভা আসনে ওমর আব্দুল্লাহ প্রার্থী হয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনায় তিনি ১ লাখ ২৫ হাজার ভোটে পিছিয়ে ছিলেন। এই আসনে এগিয়ে রয়েছেন কারাবন্দি এমএলএ শেখ আব্দুল রশিদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ওমর আব্দুল্লাহ লিখেছেন, আমি মনে করি এখন অনিবার্যতা মেনে নেওয়ার সময় হয়েছে। উত্তর কাশ্মিরে জয়ের জন্য প্রকৌশলী রশিদকে অভিনন্দন।

তিনি বলেছেন, ভোটাররা তাদের রায় জানিয়ে দিয়েছেন। গণতন্ত্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আব্দুল্লাহ বলেছেন, আমি মনে করি না তার এই জয় কারাগার থেকে তার মুক্তি এনে দেবে কিংবা উত্তর কাশ্মিরের জনগণ যে প্রতিনিধি পাওয়ার অধিকার রয়েছে, তা তারা পাবেন। কিন্তু ভোটাররা তাদের রায় দিয়েছেন এবং গণতন্ত্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম