বাংলাদেশ সীমান্তে সোয়া ৩ কোটি রুপির স্বর্ণসহ পাচারকারী আটক

রক্তিম দাশ, কলকাতা
০৬ জুলাই ২০২৪, ২২:৪০আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২২:৪০

ভারত-বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য পেলো বিএসএফ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পুট্টিখালি সীমান্ত এলাকা থেকে ৪ কেজি ৭০০ গ্রাম স্বর্ণসহ এক চোরাচালানকারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার রাতে এই অভিযানে জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ২৭ লাখ ৫৯ হাজার রুপি।

বিএসএফ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণবঙ্গ সীমান্তের ৮ ব্যাটালিয়নের বর্ডার ফাঁড়ি পুট্টিখালির জওয়ানরা এই অভিযান চালান। আটক চোরাচালানকারীকে গ্রেফতারের সময় তার স্কুটির সিটের নিচে থাকা লাগেজ থেকে ২০টি স্বর্ণের বিস্কুট এবং ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এর আগে, গত ৪ জুলাই নদিয়া জেলাতেই বিএসএফ ও ডি আর আই-এর যৌথ অভিযানে ৬ কোটি ৮৬ লাখ রুপির ৯ কেজি ৬০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছিল। একই জেলায় পরপর দুটি বড় অভিযানে সোনা উদ্ধার বিএসএফের জন্য বড় সাফল্য।

অভিযানে উপস্থিত ৮ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার জানান, ধৃত ব্যক্তি স্কুটিতে করে ঠাকুরি গ্রাম থেকে মথুরাপুর গ্রামে যাচ্ছিল। বিএসএফের অ্যাম্বুশ পার্টি সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে এবং তল্লাশিতে স্বর্ণ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে, বনগাঁয় সোনার চালানটি পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল।

ধৃত ব্যক্তি নদিয়া জেলার বাসিন্দা এবং এই কাজের জন্য ভালো অর্থ পেত বলে জানা গেছে। তাকে ও জব্দ করা স্বর্ণ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ডিআরআই কলকাতার কাছে হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এ.কে. আর্য কর্তব্যরত জওয়ানদের সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সীমান্তে চোরাচালান তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিএসএফ-এর অঙ্গীকারের ওপর জোর দেন এবং সীমান্তের বাসিন্দাদের সহযোগিতার আহ্বান জানান। যে কেউ চোরাচালান সংক্রান্ত তথ্য জানাতে চাইলে বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯-এ বা হোয়াটসঅ্যাপ নম্বরে ৯৯০৩৪৭২২২৭-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং সুনির্দিষ্ট তথ্যের জন্য উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী