প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৪, ১৬:১৪আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৬:২৮

ভারি বৃষ্টিতে প্রায় ডুবে গেছে ভারতের মুম্বাই শহর। প্রধান সড়কগুলো ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। বৃহস্পতিবার (২৫ জুলাই) একাধিক ফ্লাইটও বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

গত কয়েক দিন ধরেই ভারি বৃষ্টিতে ডুবে গেছে মুম্বাইয়ের কাছাকাছি এলাকা এবং মহারাষ্ট্রের অন্যান্য অংশ। প্লাবিত হয়েছে পুনে এবং সংলগ্ন কোলাপুরের বিস্তীর্ণ এলাকা।  জলমগ্ন পুনেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে আন্ধেরি সাবওয়ে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে যে শহরকে জল সরবরাহকারী সাতটি হ্রদের মধ্যে দুটি মোদক-সাগর হ্রদ এবং বিহার হ্রদ উপচে পড়ছে।

বৃহস্পতিবার সকাল থেকেই বিমান পরিষেবা সাময়িক ভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ কিছু ফ্লাইট বাতিলও করা হয়। এয়ার ইন্ডিয়া যাত্রীদের জানায়, ভারি বৃষ্টির জেরে বিমান চলাচল ব্যাহত হচ্ছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জনগণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি। প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম