জামাই দায়িত্ব নেবেন বাংলাদেশের, পশ্চিমবঙ্গে আনন্দ

রক্তিম দাশ, কলকাতা
০৮ আগস্ট ২০২৪, ১৩:০৯আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৩:২৬

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের প্রধান হিসেবে আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শপথ নেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে তার শ্বশুরবাড়িতে।

ইউনূস সেন্টারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ড. ইউনূসের স্ত্রী আফরোজী ইউনূস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। পশ্চিমবঙ্গে তার স্বজনরা বলছেন, পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের রাণীগঞ্জ বাজারের কাছে লস্কর দিঘি এলাকা বড় হয়েছেন তিনি। এই এলাকায় তার অনেক আত্মীয়-স্বজনই বসবাস করেন। তাদের বাড়ির জামাইয়ের হাতে এখন নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ, এটা তাদের জন্য আনন্দের বলেও উল্লেখ করেছেন তারা।

আফরোজী ইউনূসের সম্পর্কের ভাই আসফাক হোসেন ওরফে বাবু মিয়া গণমাধ্যমে জানিয়েছেন, ড. ইউনূসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। প্রতিবছরই বাংলাদেশেও যান তারা। শালা-জামাইবাবুর মধ্যে নানান বিষয়ে কথা হয়। আসফাক আরও জানান, তাদের জামাইবাবু শুঁটকি মাছ খেতে খুব ভালোবাসেন। তবে সব খাবারই অল্প পরিমাণে খান তিনি।

স্ত্রীর সঙ্গে ড. ইউনূস (ছবি: সংগৃহীত)

ড. ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের আরও মধুর সম্পর্ক গড়ে তুলুন, এটাই তাদের চাওয়া বলে জানান আসফাক হোসেন। তিনি বলেন, ‘সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। সবাই ভালো থাকুন। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সবাই মিলেমিশে থাকুন। আগে যেমন মিলেমিশে থাকতেন, সেভাবেই থাকুন। ওনার (ড. ইউনূস) কাছে এবং উপরওয়ালার কাছে আবেদন করবো, শান্তি ফিরে আসুক।’

তার জামাইবাবুই শান্তি ফেরাতে পারবেন বলে বিশ্বাস করেন আসফাক হোসেন। তিনি বলেছেন, ‘জামাইবাবু খুব ভালো মানুষ। তিনি সবসময় গরিবদের জন্য চিন্তা করেন। গরিবদের আয় কীভাবে বাড়ানো যায়, তার কথা চিন্তা করেন। কাজেই তিনি তো লোকের ভালো করবেনই।’ 

স্ত্রীর সঙ্গে ড. ইউনূস (ছবি: সংগৃহীত)

একই সঙ্গে আসফাক হোসেন বাংলাদেশের পরবর্তী নেতার কাছে ভারত-বাংলাদেশের নাগরিকদের জন্য স্পট ভিসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারত সরকার ও বাংলাদেশ সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এখন ভিসা পেতে ১৫ থেকে ২০ দিন লেগে যায়। তাতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। হয়তো কেউ অসুস্থ, দেখতে যাবো বলে ঠিক করেছি। ভিসা পেতে পেতেই তিনি চলে গেলেন। দেখা করতে পারলাম না। তার বদলে, বর্ডারে যাওয়ার পর, সেখান থেকেই ভিসা করে দিলে, সুবিধা হবে।’

আসফাকের স্ত্রী তনুজা হোসেন জানিয়েছেন, ভারতে এলে সময় পেলেই বর্ধমানে আসেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘উনি সৎপথে আছেন বলেই তো আজ সৃষ্টিকর্তা তাকে এই জায়গায় নিয়ে গেছেন। দেখবেন বাংলাদেশে খুব শিগগিরই শান্তি ফিরবে। উনি খুব চেষ্টা করবেন। উনি তো খুব ভালো মানুষ, সৎ মানুষ। বাংলাদেশের মানুষ ওনার সঙ্গে আছে। সেই জন্যই তো তাকে চাইছে সবাই।’

/ইউএস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী