জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৪, ০৯:০৫আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৯:০৫

ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসীদের সাথে ভয়ংকর বন্দুকযুদ্ধে দুই সেনা নিহত হয়েছে। আহত হয়েছে এক সেনা ও দুই বেসামরিক নাগরিক। পুলিশ জানিয়েছে, শনিবার (১০আগস্ট) বিকেলে অনন্তনাগ জেলার আহলান গাদোলে বন্দুকযুদ্ধ শুরু হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, কোকেরনাগ মহকুমার জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীল টহল গাড়িতে লক্ষ্য করে। ওই অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী প্যারাট্রুপার্স। বিশেষ করে বিদেশি সন্ত্রাসীদের নির্মূল করতে এই বাহিনী কাজ করে।

ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছে, ওই এলাকায় অভিযান আরও জোরদার করা হয়েছে। আহতদের হাসপাতালৈ নেওয়া হয়েছে।

গত এক বছরে কোকেরনাগে দ্বিতীয় বড় বন্দুকযুদ্ধের ঘটনা এটি। ২০২৩ সালের সেপ্টেম্বরে কোকেরনাগ জঙ্গলে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হয়েছিল।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি