বিহারে উৎসবে পানিতে ডুবে শিশুসহ ৪৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৮

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব পালনের সময় পানিতে ডুবে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৭ জনই শিশু। এখনও তিনজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজ্যের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় নদী ও পুকুরে ‘পবিত্র’ ডুব দিতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

হিন্দুদের ওই উৎসবের নাম ‘জিতিয়া পর্ব বা ‘জীবিতপুত্রিকা’। সন্তানদের মঙ্গলের জন্য মায়েরা এই উৎসব পালন করে থাকেন। উৎসবে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় উপবাস করেন এবং পবিত্র ডুব দেন। বুধবার উৎসবটি পালনের সময় বিহারের ১৫টি জেলায় পানিতে ডুবে মৃত্যুর এ ঘটনা ঘটে।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিএমডি) জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যায় বিহারের বিভিন্ন নদী ও পুকুরে পানি বৃদ্ধি পেয়েছিল। ধর্মীয় উৎসবের অংশ হিসেবে গোসল করতে নেমে আলাদা আলাদা স্থানে ৪৬ জন পানিতে ডুবে মারা যান।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৪৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া তিনজনের মরদেহ খুঁজতে অনুসন্ধান অভিযান চলছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমডির এক কর্মকর্তা বলেন, নদী ও পুকুরে পানি বৃদ্ধির কারণে সতর্কতা জারি করা ছিল। তবে উৎসবে যোগ দেওয়া লোকজন তা এড়িয়ে গিয়েছিলেন।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী