জম্মু ও কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ০৯:৩৯আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৯:৩৯

ভারতের জম্মু ও কাশ্মীরে নতুন সরকার গঠন হয়েছে মাত্র কয়েকদিন আগে। এর মধ্যেই গান্দেরবাল জেলায় সন্ত্রাসী হামলায় ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসক নিহত হয়েছেন। রবিবার (২০ অক্টোবর) রাতে সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের উপর গুলি চালায়। গুন্ড এলাকায় একটি নির্মাণাধীন টানেলে কাজ করছিল তারা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

হামলার পর এলাকাটি সেনাবাহিনী ও পুলিশ ঘিরে রেখেছে। সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে।

জম্মু ও কাশ্মীরের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এটিকে ‘অস্থানীয় শ্রমিকদের উপর নৃশংস এবং কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

আবদুল্লাহ বলেন, ‘এই লোকেরা এলাকার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন। নিরস্ত্র নিরীহ মানুষের ওপর এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাই এবং যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।’

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ‘পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে’। এই ঘৃণ্য কাজের পিছনে যারা তাদের শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ‘ভয়াবহ সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রী জানান, ‘নিরীহ শ্রমিকরা’ একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে নিযুক্ত ছিলেন।

/এস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের