কলকাতায় ভাঙছে গঙ্গা! বিপন্ন রবীন্দ্রনাথের সমাধি

রক্তিম দাশ, কলকাতা
০৩ নভেম্বর ২০২৪, ১৪:১৪ আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৪:১৪

কলকাতায় গঙ্গা নদীতে ভাঙন শুরু হয়েছে। গঙ্গার প্রবল স্রোতে ভেসে গেছে নিমতলা ঘাটের একাংশ। কাছেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিক্ষেত্র। বিপন্ন সেই অংশটাও। সেই সঙ্গে বাগবাজার, কুমোরটুলির কাছেও গঙ্গার ভাঙনের আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১নভেম্বর) রাতের দিকে উত্তর কলকাতার নিমতলা ঘাটের একাংশ গঙ্গার প্রবল স্রোতে ভেসে যায়। আশপাশের এলাকাও ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এই ভাঙন রোধ করতে না পারলে আগামী দিনে সমস্যা হতে পারে। মূলত ভরা জোয়ারের সময়টাতেই সবচেয়ে চিন্তার। কারণ এই সময়টাতেই গঙ্গার স্রোত বেশি থাকে। আর সেই সময় পানির প্রবল স্রোতে ভেসে যাচ্ছে ঘাট সংলগ্ন এলাকাগুলো।

সাধারণত মুর্শিদাবাদ,মালদার একাংশে নদী ভাঙন দেখা যায়। কিন্তু এবার একেবারে খোদ কলকাতায় নদী ভাঙন। এদিকে গঙ্গার হাওড়ার দিকের অংশে পলি পড়ছে বলে খবর পাওয়া গেছে। আর তার জেরে, উলটো দিকের অংশে ভাঙন বেশি হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন,হাওড়ার অনেকটা জায়গায় পলি পড়ে যাচ্ছে। মিলেনিয়াম পার্কের জায়গায় ভাঙন হচ্ছে। নিমতলা ঘাটের কাছে ভেঙে যাচ্ছে। কলকাতার অনেকটা অংশই আজ বিপন্ন।

/এস/
সম্পর্কিত
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
সর্বশেষ খবর
হে কাবার মালিক, মক্কা-মদিনাকে হেফাজত করো: মিজানুর রহমান আজহারী
হে কাবার মালিক, মক্কা-মদিনাকে হেফাজত করো: মিজানুর রহমান আজহারী
এমপি নজরুলের জামিন আবেদন ফের নামঞ্জুর
এমপি নজরুলের জামিন আবেদন ফের নামঞ্জুর
নাহিদ রানাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা বিসিবির
নাহিদ রানাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা বিসিবির
আলমারিতে পড়ে থাকা চুড়িতেই বদলে যাবে ঘরের সাজ
আলমারিতে পড়ে থাকা চুড়িতেই বদলে যাবে ঘরের সাজ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা