বৈদেশিক মুদ্রার মজুতে বিশ্বের চতুর্থ স্থানে ভারত

রক্তিম দাশ, কলকাতা
০৩ নভেম্বর ২০২৪, ১৪:১৯ আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৫:০২

বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে বিশ্বের চতুর্থ স্থানে উঠে এল ভারত। প্রথমবার ভারতের বৈদেশিক মুদ্রার মজুত ৭০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল। ভারতের আগে এখন রয়েছে চীন, জাপান ও সুইজারল্যান্ড।

সম্প্রতি গতি পেয়েছে ভারতের অর্থনীতি। তার সঙ্গে ফুলেফেঁপে উঠছে বৈদেশিক মুদ্রার মজুত। ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। ২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে এগোচ্ছে। এই অবস্থায় বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে নতুন মাইলফলক স্পর্শ করল ভারত।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, এক সপ্তাহে ভারতের রিজার্ভে বৈদেশিক মুদ্রা জমা হয়েছে ১২.৫৮৮ বিলিয়ন ডলার। তার জেরেই প্রথমবার ৭০০ বিলিয়ন ডলারের গণ্ডি ছুঁয়েছে ভারত। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের শেষে ভারতের ভাণ্ডারে বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ৭০৪.৮৮৫ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, বিদেশের সঙ্গে ভারতের বাণিজ্য বেড়েছে। রফতানি বৃদ্ধি পাওয়ায় যেমন বৈদেশিক মুদ্রার সঞ্চয় বেড়েছে। তেমনই ভারতীয় মুদ্রাকে স্থিতিশীল রাখতে পদক্ষেপ নিয়েছে আরবিআই। তার প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার ভান্ডারে। সবমিলিয়ে, প্রথমবার ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৭০০ বিলিয়ন ডলার ছাড়াল।

অর্থনীতিবিদরা আরও বলছেন, একসময় ভারতকে বিশ্বের পঞ্চম ভঙ্গুর অর্থনীতির দেশ হিসেবে বিবেচনা করা হত। সেখান থেকে ভারত আজ অর্থনীতিতে দ্রুত উন্নতির দেশে পরিণত হয়েছে। অন্যান্য উন্নয়নশীল দেশের কাছে ভারত এখন উদাহরণ হয়ে উঠেছে।

/এস/
সম্পর্কিত
দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, নিরাপত্তায় ২০ হাজার পুলিশ মোতায়েন
প্রশান্ত মহাসাগরীয় রাজনীতিকদের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু
মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু
দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, নিরাপত্তায় ২০ হাজার পুলিশ মোতায়েন
দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে উত্তেজনা তুঙ্গে, নিরাপত্তায় ২০ হাজার পুলিশ মোতায়েন
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক