উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৯আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১০:৪৩

ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঝাঁসির মহারাণী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনাকারী এক কর্মকর্তা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ওয়ার্ডে উপস্থিত কর্মীদের মতে, রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই, ধোঁয়ায় ভরা ওয়ার্ডের জানালা ভেঙে চিকিৎসক ও কর্মীরা রোগীদের বের করার চেষ্টা করেন। ৩৭ শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

শিশু ওয়ার্ডের এনআইসিইউ -এর দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটে আগুন লাগে। বহির্বিভাগে থাকা শিশুদের পাশাপাশি ভেতরের কিছু শিশুকেও উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঝাঁসির জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ কুমার জানান, ঘটনার কারণ তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ৬টি ফায়ার ইঞ্জিন কাজ করছে বলে জানান তিনি। পুলিশ সদস্যদের সাহায্যে দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজ চালানো হয়।

ঘটনার সময় এনআইসিইউ-তে মোট ৫৪ জন শিশু ভর্তি ছিল, যার মধ্যে ৪৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহত ১০ শিশুর মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত করা গেছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

ক্ষতিগ্রস্ত ওয়ার্ডের ভেতরে পুড়ে যাওয়া বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম দেখা গেছে। মেডিকেল কলেজের বাইরে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনদের ভিড় দেখা যায়। মৃত শিশুদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের