পাঞ্জাবে ভবন ধস, ১৭ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপে আটকা অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৪

ভারতের পাঞ্জাব প্রদেশের মোহালি জেলায় চারতলা ভবন ধসে অন্তত দুই জন নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মোহালির সাহেবজাদা শাহানা সাইনিবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর কেটে গেছে প্রায় ১৭ ঘণ্টা। এখনও ধ্বংসস্তূপে বেশ কয়েকজন আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

নিহত দুইজনের একজন হিমাচল প্রদেশের ২০ বছর বয়সী তরুণী। ভবন ধসের পর তাকে ধ্বংসস্তূপ থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। পরে সোহানা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানেই মারা যান।

রবিবার সকালে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হরিয়ানার আম্বালার বাসিন্দা।

ভারতীয় সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ) উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, প্রায় ৬০ শতাংশ ধ্বংসাবশেষ ইতিমধ্যেই সরানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা দীপক পারিক জানিয়েছেন, উদ্ধার অভিযান চলছে। তবে সেখানে কত মানুষ আটকা পড়েছে তার কোনও হিসাব আমাদের কাছে নেই। ঘটনাস্থলে রয়েছে এনডিআরএফ, পুলিশ ও দমকল।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনের মালিক পাশের প্লটে অনুমতি ছাড়াই খনন কাজ চালাচ্ছিলেন।

এই ঘটনায় ভবনের মালিক পারভিন্দর সিং ও গগনদীপ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। 

এ ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। টেলিফোনে পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘সোহানার কাছে সাহিবজাদা আজিত সিং নগরে একটি বহুতল ভবন ধসে পড়েছে। পুরো প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।’

/এস/
সম্পর্কিত
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি