উত্তর ভারতে প্রচণ্ড গরম, ২১টি শহরের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ১০:০১আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১০:০১

ভারতের পাঁচটি রাজ্যের ২১টি শহরের তাপমাত্রা আজ সোমবার (৭ এপ্রিল) ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়েছে। রাজধানী দিল্লিতে আগামী তিন দিন তীব্র গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিল্লির পাশাপাশি এই দাবদাহ ছড়িয়ে পড়বে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং ওড়িশার বিভিন্ন শহরে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

উত্তর ভারতের বিভিন্ন শহরে এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৬.৯ ডিগ্রি পর্যন্ত বেড়ে গেছে।  

আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে বাতাসের গতিবেগ কমে যাওয়াও গরম বাড়ার একটি বড় কারণ।

ভারতে তীব্র গরম থেকে বাঁচার চেষ্টা প্রাণিদের। ছবি: টাইমস অব ইন্ডিয়া।

সকাল বেলায় প্রধানত দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গড় গতি থাকবে ঘণ্টায় ৮-১০ কিমি। পরে তা ধীরে ধীরে কমে যাবে এবং দুপুরে বাতাসের গতি ঘণ্টায় ৪-৬ কিমি হবে। আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ও রাতে বাতাসের গতি আবার বাড়বে, তবে তা ৮ কিমি প্রতি ঘণ্টার নিচেই থাকবে।

রাজস্থানের বারমেরে তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁয়েছে। রবিবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের প্রথম সপ্তাহে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। এটি স্বাভাবিকের চেয়ে ৬.৮ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ থেকে ১০ এপ্রিলের মধ্যে গুজরাটের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ এবং সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলের কিছু স্থানে তীব্র তাপপ্রবাহ হতে পারে। একই সময়ে রাজস্থানেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

তাছাড়া হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু এলাকায়ও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম