পশ্চিমবঙ্গে ৩ বাংলাদেশি গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
১৮ মে ২০২৫, ২১:৫৫আপডেট : ১৮ মে ২০২৫, ২১:৫৫

বাংলাদেশে ফিরে যাওয়ার পথে শনিবার রাতে পশ্চিমবঙ্গের নদিয়ার ধানতলা থানার পুলিশ ৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম রুপা বেগম, আলম ও মনিরা বেগম। এদের মধ্যে রূপা বেগম বাংলাদেশের খুলনা জেলার। মোহাম্মদ আলম ঝিনাইদহ জেলার বাসিন্দা। 

পুলিশের তরফে জানানো হয়েছে, এই তিন বাংলাদেশি কয়েক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর ভারতীয় নথিপত্র তৈরি করে কাজের জন্য চলে চলে যায় বিভিন্ন রাজ্যে। শনিবার রাতে তারা ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় ধানতলা থানার পুলিশের বিশেষ টিম এই তিনজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে।

রবিবার ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা রুজু করে হাজির করা হয় রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের