ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭, ছয় সপ্তাহে পঞ্চম দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ১০:০৯আপডেট : ১৫ জুন ২০২৫, ১০:০৯

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। রবিবার (১৫ জুন) উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাত্রার সময় দুর্ঘটনার শিকার হয় হেলিকপ্টারটি। এতে পাইলটসহ সাত আরোহী ছিলেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএনআই জানিয়েছে, হেলিকপ্টারটি রাজ্যের গৌরীকুণ্ড এলাকায় নিখোঁজ হয়েছিল।

হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার সময় একটি জঙ্গলে বিধ্বস্ত হয় এবং সাতজন নিহত হন। মাত্র ১০ মিনিটের যাত্রার সময়, হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি বিধ্বস্ত হয়।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাটি সকাল ৫টা ২০ মিনিটে ঘটে। হেলিকপ্টারটিতে সাতজন ছিলেন – ছয়জন তীর্থযাত্রী এবং একজন পাইলট। তীর্থযাত্রীরা এসেছিলেন উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে।

 প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্থানীয়রা তাদের গবাদি পশুর জন্য চারা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হেলিকপ্টারটি জঙ্গলে পরে থাকতে দেখেন। এরপর জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর দল ঘটনাস্থলের দিকে রওনা হয়। উদ্ধার অভিযান চলছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

এর আগে ২ মে কেদারনাথ মন্দির খুলে দেওয়ার পর, এই নিয়ে ছয় সপ্তাহে পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা এটি।

/এস/
সম্পর্কিত
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি