মধ্যপ্রদেশে ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৬, ১১:৪৫ আপডেট : ১৭ মে ২০২৬, ১১:৫৫

ভারতের মধ্যপ্রদেশের রতলাম জেলায় তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) ভোরে ট্রেনটিতে আগুন লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেল কর্মকর্তাদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রেনটিতে থাকা ৬৮ জন যাত্রী। ভারতীয় সংবাদমাদ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিম মধ্য রেলওয়ের কোটা ডিভিশনের লুনি রিছা ও বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি এলাকায় ভোর সোয়া ৫টার দিকে ১২৪৩১ নম্বর ট্রেনটিতে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের বি-১ কোচ এবং এর সঙ্গে থাকা লাগেজ ভ্যান কোচে আগুন লাগে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সময় ট্রেনের গার্ড প্রথমে কামরা থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে লোকো পাইলটকে সতর্ক করেন। এরপর দ্রুত ট্রেনটি থামিয়ে জরুরি ভিত্তিতে যাত্রী সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কোচটি ট্রেন থেকে আলাদা করা হয়।

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ও রেলকর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং মাত্র ১৫ মিনিটের মধ্যে পুরো কোচ খালি করে ফেলা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের কোচগুলো থেকেও যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।

পশ্চিম মধ্য রেলওয়ের কোটা ডিভিশন এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্ত কোচের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। যাত্রী বা রেলকর্মীদের কেউ হতাহত হননি। ক্ষতিগ্রস্ত বি-১ কোচটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ফলে দিল্লি-মুম্বাই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয় এবং প্রায় দুই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। আগুনের কারণ এখনও জানা যায়নি, তবে বিষয়টি তদন্ত করে দেখছে রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য গত দুই সপ্তাহের মধ্যে ভারতে এটি দ্বিতীয় ট্রেন দুর্ঘটনার ঘটনা। এর আগে গত ১৫ মে শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদের নামপল্লী রেলওয়ে স্টেশনে হায়দরাবাদ-জয়পুর স্পেশাল এক্সপ্রেসের দুটি এসি কোচে আগুন লেগেছিল। সেই ঘটনায়ও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

/এএস/
সম্পর্কিত
সমঝোতা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবেন ‘পরাজিত’ ট্রাম্প
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
ঘুষের অভিযোগে অভিযুক্ত চীনের সাবেক পলিটব্যুরো সদস্য
সর্বশেষ খবর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি
আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি
সমঝোতা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবেন ‘পরাজিত’ ট্রাম্প
সমঝোতা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবেন ‘পরাজিত’ ট্রাম্প
পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপির নেতাকর্মী, যা বললেন অতিরিক্ত কমিশনার
পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপির নেতাকর্মী, যা বললেন অতিরিক্ত কমিশনার
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম