মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক 
০২ আগস্ট ২০২৬, ১৫:১৬আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৫:১৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তরুণদের মাদকের বিরুদ্ধে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মাদক কিছু সময়ের জন্য ‘উন্মাদনা’ বা আনন্দ দিতে পারে, কিন্তু তা শেষ পর্যন্ত একজনের পুরো কর্মজীবন ও ব্যক্তিগত জীবনকে নিচে নামিয়ে দেয়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

রবিবার (২ আগস্ট) ভার্চুয়ালি ‘উন্নত ভারতের জন্য মাদকমুক্ত তরুণ শপথ অভিযান’ এর উদ্বোধন করে মোদি বলেন, উন্নত ভারত গড়তে হলে দেশের তরুণদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। আর সে জন্য সব ধরনের মাদক থেকে দূরে থাকা জরুরি।

তিনি বলেন, শত্রু দেশগুলোও তাদের সন্ত্রাসী পরিকল্পনার অংশ হিসেবে মাদকের সরবরাহ ব্যবহার করে। কারণ তারা জানে, তরুণরাই দেশের ভবিষ্যৎ।

মাদকাসক্তদের ঘিরে সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা মাদকাসক্তি কাটিয়ে ফিরে আসেন, তারা যোদ্ধা। সমাজের উচিত তাদের সম্মান দেওয়া, আপন করে নেওয়া এবং দ্বিতীয় সুযোগ করে দেওয়া।

মোদি বলেন, ‘নেশা মুক্ত যুব সমাজ’ কেবল একজন ব্যক্তির নয়, পরিবার, সমাজ এবং সর্বোপরি জাতির অঙ্গীকার। উন্নত ভারত গড়ার লক্ষ্যে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও আত্মবিশ্বাসী রাখতে মাদক থেকে দূরে রাখাই এই কর্মসূচির উদ্দেশ্য।

তিনি সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের যেন মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করা যায় এবং তারা সব সময় সতর্ক থাকে।

মোদি জানান, রবিবার থেকেই দেশজুড়ে ‘নশা মুক্ত যুব সমাজ’ অভিযান শুরু হয়েছে। এটি আগামী ১০০ সপ্তাহ ধরে চলবে। প্রতি রবিবার শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, ধ্যান, আধ্যাত্মিকতা ও সেবামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, আগামী ১০০টি রবিবার হবে মাদকমুক্ত ভারতের পথে ১০০টি শক্তিশালী পদক্ষেপ।

মাদকের বিরুদ্ধে এই অভিযানে সরকার তরুণদের পাশে রয়েছে বলেও জানান মোদি। তিনি বলেন, দেশজুড়ে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগের তুলনায় গ্রেফতার বেড়েছে কয়েক গুণ এবং হাজার হাজার কোটি রুপির মাদক জব্দ করা হয়েছে, যা এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের প্রমাণ।

/এএস/ 
সম্পর্কিত
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
সর্বশেষ খবর
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
দিনেশ ত্রিবেদীকে মাহদী আমিনভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
ডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
বিকল্প অর্থায়নের নতুন পথে যাচ্ছে বাংলাদেশডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও