বিজয়-তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্টালিন

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ আগস্ট ২০২৬, ১৫:২৯আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৫:২৯

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ও অভিনেত্রী তৃষাকে নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের জেরে ভারতের তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

পুলিশের সঙ্গে যাওয়ার সময় হাস্যোজ্জ্বল দেখা যায় উদয়নিধিকে। গ্রেফতারকে তিনি ‘রসিকতা’ হিসেবে দেখছেন উল্লেখ করে বলেন, তিনি এর বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন।

সোমবার এক সমাবেশে মুখ্যমন্ত্রী বিজয় ও তৃষাকে নিয়ে উদয়নিধির মন্তব্যের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এরপর ক্ষমতাসীন দল  টিভিকে তার বক্তব্যের তীব্র সমালোচনা করে।

উদয়নিধির দল ডিএমকে এই গ্রেফতারকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিযোগ করেছে। ডিএমকে নেতা টিকেএস এলাঙ্গোভান বলেন, কারও বিরুদ্ধে কিছু বলা হয়নি। উদয়নিধি শুধু বিজয়ের ব্যর্থতাগুলো তুলে ধরেছেন। বক্তব্যে অপমানজনক কিছু ছিল না। তিনি তৃষার নামও নেননি।

তবে টিভিকের নেতা আমেরিকাই নারায়ণন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, উদয়নিধিকে মুখ্যমন্ত্রী বিজয় বা টিভিকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য নয়, বরং একজন নারীকে অপমান করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি উদয়নিধিকে কটাক্ষ করে বলেন, তার নাম ‘উদয়নিধি’র পরিবর্তে ‘ভালগার-নিধি’ হওয়া উচিত।

সোমবার তাঞ্জাভুরে কাবেরী নদীর পানি বিরোধ নিয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন উদয়নিধি। সেখানে তিনি অভিযোগ করেন, তামিলনাড়ু কাবেরীর এক ফোঁটা পানিও পায়নি, অথচ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় এ বিষয়ে উদাসীন। এ সময় জনতার মধ্য থেকে ‘তৃষা, তৃষা’ স্লোগান উঠলে উদয়নিধি বক্তব্য থামিয়ে একটি আপত্তিকর দ্ব্যর্থবোধক মন্তব্য করেন। এরপরই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

টিভিকে জাতীয় নারী কমিশনের কাছে অভিযোগ দিয়ে উদয়নিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পাশাপাশি তার বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করে দলটি।

জাতীয় নারী কমিশনে দেওয়া অভিযোগে টিভিকে বলেছে, জনতার স্লোগানের পর উদয়নিধি একজন পরিচিত নারী ব্যক্তিত্বকে লক্ষ্য করে আপত্তিকর, দ্ব্যর্থবোধক ও অশালীন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। অভিযোগে আরও বলা হয়, উচ্চপর্যায়ের রাজনৈতিক মঞ্চ থেকে এ ধরনের ভাষা ব্যবহার জনপরিসরে নারীদের বস্তুতে পরিণত করা এবং মৌখিক হয়রানিকে স্বাভাবিক করে তোলে।

এর আগে তামিলনাড়ু বিজেপিও উদয়নিধির গ্রেফতার দাবি করেছিল। বিজেপির প্রধান মুখপাত্র নারায়ণন তিরুপাথি বলেন, মুখ্যমন্ত্রী বিজয় ও তৃষাকে নিয়ে উদয়নিধির দ্ব্যর্থবোধক বক্তব্য জঘন্য, অশ্লীল ও লজ্জাজনক। এ ধরনের বক্তব্যের জন্য তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলে তামিলনাড়ুরই মর্যাদা বাড়বে।

প্রতিবেদনে বলা হয়েছে, তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনা এটিই প্রথম নয়। অভিনেতা বিজয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ানোর পর থেকে চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি এ নিয়ে মন্তব্য করে আসছেন।

/এএস/ 
সম্পর্কিত
নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা
দুই সপ্তাহ সক্রিয় থাকবে মৌসুমি বৃষ্টি, সংকেত দিচ্ছে ভারত মহাসাগর
ইরান কী যুদ্ধের বিস্তার চায়, জানালেন পেজেশকিয়ান
সর্বশেষ খবর
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভায় যোগ দিয়েছেন তারেক রহমান
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভায় যোগ দিয়েছেন তারেক রহমান
বাংলাদেশি নাবিকদের আরব আমিরাতসহ অন্যান্য দেশে ভিসা জটিলতা সমাধানের নির্দেশ 
বাংলাদেশি নাবিকদের আরব আমিরাতসহ অন্যান্য দেশে ভিসা জটিলতা সমাধানের নির্দেশ 
তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের নেই: তথ্য উপদেষ্টা
তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের নেই: তথ্য উপদেষ্টা
দুই মাসে গুগল ক্রোমের ১ হাজার ত্রুটি সমাধান করলো জেমিনাই
দুই মাসে গুগল ক্রোমের ১ হাজার ত্রুটি সমাধান করলো জেমিনাই
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’