গুজরাটের কূপে রহস্যময় ঢেউ, যা বলছেন ভূতত্ত্ববিদরা

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ আগস্ট ২০২৬, ১৫:২৫আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৬:৫০

ভারতের গুজরাটের মোরবি জেলার একটি প্রত্যন্ত গ্রামের ১৮ ফুট গভীর একটি কূপে টানা কয়েক দিন ধরে রহস্যজনকভাবে ঢেউ ও তরঙ্গ সৃষ্টি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিও ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হলেও কর্মকর্তারা জানিয়েছেন, এর সঙ্গে ভূমিকম্পের কোনও সম্পর্ক নেই।

পাঁচ দিন ধরে কূপটিতে অস্বাভাবিক পানির নড়াচড়া দেখা যাচ্ছে। ঘটনাটি দেখতে স্থানীয় বাসিন্দা ও কৌতূহলী মানুষের ভিড় জমেছে। একই সঙ্গে এটি সম্ভাব্য ভূমিকম্পের আশঙ্কাও তৈরি করে।

তবে জেলা ভূতত্ত্ববিদ জে এস ভাধের জানান, প্রাথমিকভাবে এটি ভূমিকম্পজনিত ঘটনা বলে মনে হচ্ছে না। তিনি বলেন, এটি ভূমিকম্পজনিত নয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, উজানের ভারী বৃষ্টির পর ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ হচ্ছে এবং শিলার ক্ষুদ্র ফাঁকে আটকে থাকা বাতাস বেরিয়ে আসছে। এ কারণেই কূপে এমন অস্থিরতা দেখা দিচ্ছে।

তিনি আরও জানান, গান্ধীনগরের ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চের (আইএসআর) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, ওই এলাকায় কোনও সক্রিয় ভূ-ফল্ট নেই।

মোরবির জেলা প্রশাসক স্বপ্নিল খারে জানান, বিষয়টি গুজরাট সরকারকে জানানো হয়েছে। আরও তদন্তে গান্ধীনগর থেকে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে।

যে খামারে কূপটি রয়েছে, তার মালিক প্রাঞ্জীবন সাদারিয়া জানান, ২ আগস্ট প্রথম তিনি অস্বাভাবিক ঘটনাটি লক্ষ করেন। তিনি বলেন, রবিবার খামারে এসে দেখি কূপের পানি উপচে পড়ছে। এরপর থেকে একই অবস্থা চলছে। তিনি আরও জানান, প্রায় তিন মাস আগে কূপটি নির্মাণ করা হয়।

এদিকে, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেন, সমুদ্রের কাছাকাছি অবস্থানের কারণেও এমন হতে পারে এবং সঠিক অবস্থান জানা দরকার।

আরেকজন লেখেন, ভূতত্ত্ববিদদের মতে, বৃষ্টির পানি ভূগর্ভস্থ জলাধার পুনর্ভরণ এবং শিলার ফাঁকে আটকে থাকা বাতাস বা গ্যাস বেরিয়ে আসার কারণেই কূপে এমন ঢেউ তৈরি হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বিশেষজ্ঞ ও ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চ স্পষ্টভাবে ভূমিকম্পের সম্ভাবনা নাকচ করেছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
স্কুলের কাছে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ আহত ৮
সর্বশেষ খবর
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা