২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেল থেকে বের হলেন রাম রহিম

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ আগস্ট ২০২৬, ১২:২১আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:২৩

ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ডেরা সাচা সওদার প্রধান গুরমিত রাম রহিম সিং হরিয়ানার রোহতকের উচ্চ-নিরাপত্তাবেষ্টিত সুনারিয়া জেল থেকে আবারও সাময়িক মুক্তিতে বাইরে এসেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে ২১ দিনের জন্য ফারলো বা এক ধরনের সাময়িক ছুটি দেওয়া হয়। এর আগে ৩০ দিনের প্যারোল শেষ করে গত ২৬ জুন জেলে ফেরার পর দুই মাস পার না হতেই তিনি এই সুবিধা পেলেন। ২০২০ সালের পর থেকে এ নিয়ে ১৭ বারের মতো তিনি জেলের বাইরে এলেন। ভারতের সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সকাল আনুমানিক ৬টা ৫ মিনিটে তিনি সুনারিয়া জেল থেকে বের হন এবং বর্তমানে সিরসায় অবস্থিত ডেরা সদর দফতরের দিকে রওনা হয়েছেন।

দুই নারী অনুসারীকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৭ সালের আগস্টে রাম রহিমকে সুনারিয়া জেলে পাঠানো হয়েছিল। ওই মামলায় তাকে দুটি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে সিরসার সাংবাদিক রাম চন্দর ছত্রপতির হত্যা মামলাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলায়ও তিনি দোষী সাব্যস্ত হন।

নিজের যৌন নির্যাতনের কথা ফাঁস করে দেওয়া ওই সাংবাদিককে হত্যার নির্দেশ দেওয়ার অপরাধে ২০১৯ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ২০২৪ সালে রঞ্জিত সিং হত্যা মামলায় দুর্বল তদন্ত ও প্রমাণের অভাবে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রাম রহিম সিংসহ পাঁচজনকে বেকসুর খালাস দেন।

প্রতিবেদন অনুযায়ী, রাম রহিম সিংয়ের এই সাময়িক মুক্তিগুলো মূলত ‘হরিয়ানা গুড কনডাক্ট প্রিজনার্স (টেম্পোরারি রিলিজ) অ্যাক্ট, ২০২২’-এর অধীনে পরিচালিত হয়। এই বিধিমালা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ও শর্ত সাপেক্ষে একজন যোগ্য দণ্ডপ্রাপ্ত কয়েদি এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৭০ দিনের প্যারোল এবং ২১ দিনের ফারলো পাওয়ার অধিকার রাখেন।

/এএস/ 
সম্পর্কিত
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
মক্কার আকাশে হুথি ড্রোন, ভূপাতিত করলো সৌদি আরব
বিশ্ববাজারে কমলো তেলের দাম
সর্বশেষ খবর
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
জাপান গেলেন সেনাপ্রধান
জাপান গেলেন সেনাপ্রধান
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার