গঙ্গা ব্যারাজের কাছে ভারতীয় প্লেন বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ১৩:৩৮আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৪:০৪

ভারতের কানপুরে গঙ্গা ব্যারাজের কাছে নথুপুরওয়া গ্রামের পাশের একটি মাঠে একটি দুই-ইঞ্জিন বিশিষ্ট প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে থাকা দুই পাইলট মারা গেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, প্লেনটি নিয়ন্ত্রণ হারানোর পর দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের মতে, পাইলটদের একজন ছিলেন শিক্ষানবিশ (ট্রেইনি) এবং অন্যজন ছিলেন প্রশিক্ষক।

গুজরাটের শচীন ভাটিয়া এবং কর্ণাটকের অভিষেক পূজারী হিসেবে শনাক্ত হওয়া এই দুই জন বেলা সাড়ে ১১টায় কানপুরের গার্গ অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে উড্ডয়ন করেছিলেন। ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনিং সেন্টারে ফিরে আসার সময় দুর্ঘটনাটি ঘটে।

কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল বলেন, আমরা প্রশিক্ষক সম্পর্কে তথ্য পেয়েছি। তার প্রায় ৩,০০০ ঘণ্টার অভিজ্ঞতা ছিল। ডিজিসিএ-কে বিষয়টি জানানো হয়েছে। তাদের একটি দল বিস্তারিত তদন্ত পরিচালনা করবে। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।

দুর্ঘটনাস্থলের দৃশ্যগুলোতে একটি ঘাসযুক্ত, জঙ্গলময় এলাকায় একটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বিমান দেখা গেছে। বিমানের ধাতব অংশগুলো দুমড়ে-মুচড়ে গেছে এবং ডানা ও অন্যান্য সাদা প্যানেলগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে রয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বিদেহী আত্মাদের শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
বড় চাকরি ছেড়ে কৃষিতে নামা লোকটির এখন বছরে আয় ৮০০ কোটি টাকা
চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য
নেপালে বিদ্যুতে বড় ক্ষতি, হাজার মেগাওয়াটের কয়েক কেন্দ্র এখন ধ্বংসস্তূপ
সর্বশেষ খবর
নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে শোক জানালেন ড. খলিলুর রহমান 
নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে শোক জানালেন ড. খলিলুর রহমান 
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রফতানিকারকদের উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রফতানিকারকদের উদ্বেগ
অদৃশ্য অক্ষরের অভয়ারণ্য: নাগরিক জীবনের আইনি যাত্রাপথ 
অদৃশ্য অক্ষরের অভয়ারণ্য: নাগরিক জীবনের আইনি যাত্রাপথ 
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ