দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে ১২ সাংবাদিক আটক

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১৩:১২ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৩:১৬

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নয়াদিল্লিতে বিক্ষোভের দ্বিতীয় দিনের খবর সংগ্রহ করতে গিয়ে হিন্দুস্তান টাইমসের সহযোগী প্রকাশনা হিন্দুস্তানের এক প্রতিবেদকসহ কমপক্ষে ১২ সাংবাদিককে আটক করেছে দিল্লি পুলিশ। রবিবার এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

আটকের বর্ণনা দিয়েছেন হিন্দুস্তানের ২৭ বছর বয়সী প্রতিবেদক আশিস সিং। তিনি জানান, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) ডাকা বিক্ষোভের খবর সংগ্রহের সময় বিকেল আড়াইটার দিকে আরকে আশ্রম মার্গ থেকে তাকে আটক করা হয়। সংবাদকর্মী হিসেবে স্পষ্ট শনাক্তকারী পরিচয়পত্র পরা থাকা সত্ত্বেও তাকে ধাক্কাধাক্কি করা হয় এবং তিনি আহত হন।

আশিস সিং বলেন, আমি ক্যামেরায় আটকের দৃশ্য ধারণ করছিলাম, তখন টের পেলাম পুলিশ আমাকে ধাক্কা দিচ্ছে। তারা কোনও ধারালো জিনিস দিয়ে, হয়তো নাকলের মতো কিছু দিয়ে, আমাকে আঘাতও করেছে। আমি ঘুরে একবার নয়, বহুবার তাদের বলেছি, আমি এইচটির প্রতিবেদক। আমার গলায় আইডি কার্ডও ছিল, যা আমি তাদের দেখিয়েছি। কিন্তু তারা আমার কথা শোনেনি।

এরপর এক আলোকচিত্রীর সঙ্গে তাকে বাসে তুলে দেওয়া হয়। তিনি বলেন, আমি বিক্ষোভকারীদের থেকে অনেক দূরে ছিলাম, পুলিশের কাজেও বাধা দিচ্ছিলাম না, তবু তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে।

প্রায় ২০-৩০ মিনিট বাসে থাকার পর বাসটি মন্দির মার্গ এলাকায় পৌঁছালে অন্য সাংবাদিকের সঙ্গে তিনি বাস থেকে লাফিয়ে নামেন। তিনি বলেন, আমার ভয় ছিল, পুলিশ আমাদের ফোন কেড়ে নিয়ে সব তথ্য মুছে দেবে।

একটি জাতীয় সংবাদ সংস্থার এক আলোকচিত্রী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, আটক ব্যক্তিদের ছবি তোলার সময় তাকে আটক করা হয়। পুলিশ পথচারীদের সরিয়ে দিচ্ছিলো এবং সাংবাদিকদের আটক করছিল।

তিনি বলেন, তারা হঠাৎ চিৎকার করে বলল, ওকে ভেতরে নাও আর আমাকেও ধাক্কা দিল। আমাকে মেমোরি কার্ড লুকিয়ে ফেলতে হয়েছে, কারণ আমার ভয় ছিল তারা আমার জিনিসপত্র কেড়ে নিয়ে সব ছবি মুছে দেবে।

আটক অন্য সাংবাদিকদের মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দির তিন প্রতিবেদক, দ্য হিন্দুর একজন এবং ডিজিটাল সংবাদ প্ল্যাটফর্মের ক্যামেরাকর্মীরা ছিলেন। দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা আটকের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এক্সে এক পোস্টে ইন্ডিয়ান এক্সপ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্ট আটক সাংবাদিকদের শাশ্বত, সিয়া ও বিজয় হিসেবে শনাক্ত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, তাদের কনট প্লেস থেকে আটক করে ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪৫ মিনিট পর যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল, তার প্রায় ১২ কিলোমিটার দূরে তাদের ছেড়ে দেওয়া হয়।

সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে দ্য হিন্দুর এক নারী সাংবাদিককেও বাসে ঠেলে তুলে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়। তিনি সাংবাদিক বলে জোর দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

কনট প্লেসে তিনি বলেন, আমি নিজের ভিডিও রেকর্ড করছিলাম, তখন পুলিশ সদস্যরা এসে জিজ্ঞেস করতে শুরু করলেন, আপনি কী করছেন। তারা আমাকে শুধু আটক করে ফেলল। কীভাবে তারা সংবাদমাধ্যমকে আটক করতে পারে?

/এসএইচএম/
সম্পর্কিত
দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সোহেল আফ্রিদি কোথায়?
সর্বশেষ খবর
অনিশ্চয়তায় শহাজালাল বিমানবন্দরে দিন-রাত কাটছে হাজার হাজার যাত্রীর 
অনিশ্চয়তায় শহাজালাল বিমানবন্দরে দিন-রাত কাটছে হাজার হাজার যাত্রীর 
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট
দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট
চুয়েটে নতুন উপাচার্যকে অবরুদ্ধ করে ভবনে তালা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ
চুয়েটে নতুন উপাচার্যকে অবরুদ্ধ করে ভবনে তালা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা