৪৭০০ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট ঘোষণা জাপানের

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৮, ১৮:২৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২৩:৪০

জাপান সরকার দেশটির পরবর্তী অর্থবছরের জন্য প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ৪ হাজার ৭০০ কোটি ডলার করেছে। এই প্রতিরক্ষা বাজেটে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েনের সংখ্যা বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

৪৭০০ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট ঘোষণা জাপানের

২০১৯ সালের এপ্রিল থেকে শুরু হওয়া দেশটির অর্থবছরের এই প্রতিরক্ষা ব্যয় ৯১২ বিলিযন ডলারের জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মন্ত্রিসভা এই বাজেটে অনুমোদন দিয়েছে। এই বাজেট পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। শিনজো অ্যাবের দলের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

মঙ্গলবার জাপানের পাঁচ বছর মেয়াদি নতুন প্রতিরক্ষা পরিকল্পনার কথা ঘোষণা দেওয়া হয়েছে। নতুন প্রতিরক্ষা বাজেট এই পরিকল্পনার জন্য প্রথম বরাদ্দ।

শুক্রবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টানা পঞ্চম বছরের মতো রেকর্ড পরিমাণ বরাদ্দ বাড়িয়েছে ৪ হাজার ৭০০ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদন দিয়েছে সরকার। কর্মকর্তারা জানান, এই প্রতিরক্ষা বাজেট যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কেনার অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া এতে ছয়টি এফ-৩৫এ অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের জন্যও অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিমান বহর গড়ে তুলবে জাপান।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম