জাপানে ১২শ’ বছর পর সবচেয়ে আগাম চেরি ফোটার মৌসুম শুরু

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২১, ২১:৩০আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:১৩

জাপানে বসন্ত শুরুর ঐতিহ্যবাহী প্রতীক হলো চেরি ফুল ফোটার মৌসুম শুরু হওয়া। ১২শ’ বছর আগে রেকর্ড রাখা শুরুর পর এই বছরই সবচেয়ে আগাম শুরু হয়েছে এই মৌসুম। ওসাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহ করা তথ্য অনুযায়ী দেখা গেছে, কিয়োটো শহরে এই ফুল ফোটার মৌসুম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গত ২৬ মার্চ। বিজ্ঞানীরা বলছেন, সম্ভবত জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক দশক ধরে আগাম মৌসুম শুরুর প্রবণতা বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জাপানের কিয়োটো শহর এই বছর তুলনামূলক বেশি গরম প্রত্যক্ষ করছে। জাপানের রাজকীয় নথি ও ডায়েরি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বশেষ ৮১২ খ্রিষ্টাব্দে কিয়োটো শহরে ২৬ মার্চের আগে চেরি ফুল ফোটে। এছাড়া সর্বশেষ ১৪০৯ সালের ২৭ মার্চ চেরি মৌসুম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।

_117754918_gettyimages-940052638

জাপানে সাকুরা নামে পরিচিত চেরি ফুলের মৌসুম। অল্প কয়েক দিনই চলে এই মৌসুম। কিন্তু জাপানের অর্থনীতি ও সংস্কৃতির জন্য এই কয়েকটা দিনই খুব গুরুত্বপূর্ণ। পরিবার এবং বন্ধুরা একসঙ্গে মিলিত হন। আর ইনস্টাগ্রাম ভরে ওঠে ফুলের ছবিতে।

ওসাকা প্রিফেকচার ইউনিভার্সিটির গবেষক ইয়াসুয়ুকি আয়োনো বলেন, ‘চেরি গাছের ফুল সম্পূর্ণ ফোটার তথ্য সংগ্রহ করতে আমি জাপানের সম্রাট, অভিজাত ব্যক্তিবর্গ, গভর্নর ও সন্ন্যাসীদের লেখা বহু ডায়েরি এবং সাময়িকী খুঁজে দেখেছি।’

ওই গবেষক জানান, তার সংগ্রহ করা তথ্য অনুযায়ী দেখা গেছে, ১৮শ’ সালের পর থেকে কিয়োটো শহরে ফুল ফোটার মৌসুম ক্রমাগত এগিয়ে এসেছে। মধ্য এপ্রিল থেকে ক্রমাগত এটি মাসের শুরুর দিকে চলে আসে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের