জাপানের পানিসীমায় চীনা কোস্টগার্ডের জাহাজ

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ২০:২৭আপডেট : ২০ জুন ২০২১, ২০:২৭

দক্ষিণ চীন সাগরের জাপান নিয়ন্ত্রিত সেনকাকু দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় চীনা কোস্টগার্ডের দুইটি জাহাজ অনুপ্রবেশ করেছে। জাপান কোস্টগার্ড জানিয়েছে, রবিবার সকালে জাহাজগুলো জাপানের পানিসীমায় অনুপ্রবেশ করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে এ নিয়ে মোট ২০ বার অঞ্চলটিতে অনুপ্রবেশ করেছে চীনা জাহাজ। রবিবারের ঘটনায় জাহাজগুলো জাপানের একটি মাছ ধরার নৌকার কাছে যাওয়ার চেষ্টা করলে জাপান কোস্টগার্ডের পক্ষ থেকে চীনা জাহাজগুলোকে অঞ্চলটি ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। 

জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ চীন সাগরের ওকিনাওয়া প্রিফেকচার দ্বীপপুঞ্জকে নিজের বলে দাবি করে চীন। তবে বেইজিং অঞ্চলটিকে দিয়াওয়ু নামে আখ্যায়িত করে থাকে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম