জাপান দূতাবাসের কর্মকর্তার বাসায় হানা মিয়ানমারের সরকারি বাহিনীর

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২১, ১৯:২৩আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৯:২৩

মিয়ানমারে জাপান দূতাবাসের একজন কর্মকর্তার বাড়িতে হানা দিয়েছে দেশটির সরকারি বাহিনী। দেশটির বৃহত্তম নগরী ইয়াঙ্গুনে বিনা অনুমতিতে তার বাড়িতে ঢুকে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত এপ্রিলে এ ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসেনি। ৪ জুলাই শনিবার সূত্রের বরাত দিয়ে জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইকে ওয়ার্ল্ড এ খবর দিয়েছে।

এনএইকে ওয়ার্ল্ড জানিয়েছে, এপ্রিল মাসের ১৭ তারিখে অনেক বিদেশি নাগরিক বাস করা এক আবাসিক ভবনে ওই ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা জাপান আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সি বা জাইকা-র একজন কর্মকর্তার বাড়িতেও ঢুকে পড়ে। তারা ওই কর্মকর্তার পরিবারের সদস্যদের দিকে তাদের বন্দুক তাক করে।

এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ওই ভবন ত্যাগ করে। তবে তাদের উপস্থিতিতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জাপান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তারা একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে। বার্মিজ নিরাপত্তা বাহিনীর এমন কর্মকাণ্ড যে কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের পরিপন্থী সে বিষয়টি প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম